Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর এল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone Baby) সংসারে। ফের বাবা-মা হলেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি। শনিবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য। দ্বিতীয়বারও কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর ও দীপিকা। ফলে একরত্তি দুয়ার জীবনে এল নতুন খেলার সঙ্গী।
প্রকাশ্যে সুখবর (Deepika Padukone Baby)
সমাজমাধ্যমে যৌথভাবে সুখবরটি প্রকাশ্যে আনেন তারকা (Deepika Padukone Baby) দম্পতি। ছোট্ট পায়ের ছাপের একটি ছবি শেয়ার করে তাঁরা জানান, তাঁদের পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী ও তারকামহলে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা।

আরও পড়ুন: Salman Khan: ফ্যানের পায়ের ওপর গাড়ি, ক্ষেপে লাল সলমন!
জল্পনা সত্যি
দ্বিতীয় সন্তানের আগমনের আগে থেকেই দীপিকা ও রণবীরের ভক্তদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। সেপ্টেম্বরের শেষদিকে সন্তান জন্মের সম্ভাবনার কথা জানা গিয়েছিল। এর মধ্যেই শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে স্ত্রীকে নিয়ে পুজো দিতে যান রণবীর। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের একাংশ অনুমান করতে শুরু করেন, খুব শীঘ্রই হয়তো সুখবর আসতে চলেছে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।


