Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: খুব শীঘ্রই বড় পর্দায় আসছে নতুন (Anupam Kher Interview) সিনেমা ‘শুরু থেকে শুরু’. সেই ছবিতে অভিনয় করছেন অনুপম খের। কেটিভি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী জানালেন অভিনেতা?
শুরু থেকে শুরুর মানে শিকড়ের কাছাকাছি থাকা। আপনি কী মনে করেন শিকড়ের কাছাকাছি কতটা থাকা উচিত?(Anupam Kher Interview)
শিকড় এর কাছে না থাকলে মানুষ তো মানুষ হয়ে উঠতেই (Anupam Kher Interview) পারে না। মানুষ মাটির কাছাকাছি থাকবে কি করে। আমি রোজ সকালে উঠে বলি নতুন দিনের শুরুটা আমি শুরু থেকেই করব। ৫৫০ টা ফিলম করবার পরেও নতুন কোন ফিল্ম করবার সময় আমার মনে হয়, আমি শুরু থেকেই শুরু করছি। জীবনের শুরুটা প্রতিদিন নতুন করে করা উচিত। কোন কোন দিন ভালো হয়, কোন কোন দিন খারাপ হয়, খারাপ দিনগুলোতে মনে হয়, আবার শুরু থেকে শুরু করাই উচিত।
২৬ বছর পর আবার আপনি বাংলা সিনেমায় ফিরছেন, বাড়িওয়ালীর পর আপনাকে আর সেভাবে দেখা যায়নি, কেন? (Anupam Kher Interview)
আমি একটা ভালো গল্প খুঁজছিলাম। গল্পটা খুব সুন্দর ও সংবেদনশীল হবে। যখন শমিক আমার কাছে গল্পটা বলল, তখন আমার গল্পটা ভালো লাগলো। আমরা এবার থেকে কলকাতায় আরও নতুন ফিল্ম তৈরি করব।
কেন আজকাল দর্শকরা নির্দিষ্ট জনারের ফিল্ম দেখছে?
আমি তো কোনও অথরিটি নয় যে বলব এটা কেন হচ্ছে। আমার মনে হয় শুরু থেকে শুরু হচ্ছে একটা অনুভব। এবার দর্শকদের অধিকার আছে, কোন ফিল্ম দেখবে আর কোনটা দেখবে না সেটা নির্ধারণ করার।
আজকাল সকলেই হতাশায় ভুগছে, চারপাশে কাজের এত স্ট্রেস, আপনার কি মনে হয়, করলে মানুষ বেশি ভালো থাকবে?
মানুষের সঙ্গে কথা বলুন। মানুষের চাইতে আমরা মোবাইল ফোনের সঙ্গে বেশি কথা বলি। আন্তরিক আলিঙ্গন ও হাসি এখন ইমোজি দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। এতকিছুর পরেও মানুষ কিভাবে স্বাভাবিক থাকতে পারে?
তিনি আরও জানান, শুরু থেকে শুরুর সব গল্প খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে।


