Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দ্রমুখীর চরিত্রে কৌশানি মুখোপাধ্যায় (Emperor vs Sarat Chandra)। পুজোয় মুক্তি পাচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’! যেখানে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মন্ডল সহ অন্যান্য তারকারা। তবে রয়েছে আরও একটি চমক। গুরুত্বপূর্ণ চরিত্রের নজর কাটতে চলেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সৃজিতের ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কৌশানিকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র চন্দ্রমুখী। এবার সেই চরিত্রে বড় পর্দায় নজর কাটতে চলেছেন কৌশানী মুখোপাধ্যায়।
চরিত্রে নতুন চমক (Emperor vs Sarat Chandra)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রকে এবার বড় পর্দায় নতুনভাবে তুলে ধরতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই চরিত্রেই দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে।
তারকাখচিত কাস্ট
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায় এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়।
পরিচালকের নতুন অবতার (Emperor vs Sarat Chandra)
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর হাত ধরে সৃজিত মুখোপাধ্যায়ের আরও একটি নতুন পরিচয় সামনে আসছে। এই ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি।
আরও পড়ুন: Ashirbad: ‘আশীর্বাদ’-এ নতুন জুটি, মেঘ-মল্লারের গল্পে কোন চমক?
পুজোয় বড় পর্দায়
Nandy Movies-এর ব্যানারে প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় তৈরি ছবিটি পুজোয় মুক্তি পেতে চলেছে (Emperor vs Sarat Chandra)। ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী।



