Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ছেলের ফুটবল কেরিয়ারে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এবার সরাসরি ক্লাব পরিচালনার দায়িত্ব পেলেন নেইমারের বাবা (Neymar Father)। ব্রাজিলের ক্লাব স্যান্টোসের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ করা হল নেইমার সিনিয়রকে। ক্লাবের বর্তমান পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সান্তোসের সভাপতি মার্সেলো তেইসেইরা।
ডিসেম্বর পর্যন্ত চুক্তি নেইমার সিনিয়রের (Neymar Father)
ছেলের কেরিয়ার সামলানোর পাশাপাশি নেইমার সিনিয়রের নিজস্ব ব্যবসায়িক সংস্থাও রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ‘এনআর স্পোর্টস’-এর হাতেই রয়েছে নেইমারের নাম ও ছবির স্বত্ব। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সান্তোসের সঙ্গে আপাতত ডিসেম্বর পর্যন্ত চুক্তি হয়েছে নেইমার সিনিয়রের। আগামী মাসে সভাপতি হিসেবে মার্সেলো তেইসেইরা পুনর্নির্বাচিত হলে এই পদে তাঁর মেয়াদ বাড়তে পারে।

ক্লাবের হাল ফেরাতেই নতুন দায়িত্ব (Neymar Father)
ব্রাজিলিয়ান সেরি আ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে সান্তোস। ক্লাবের পারফরম্যান্স ও সামগ্রিক ব্যবস্থাপনায় উন্নতি আনতে নতুন প্রধান নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নেইমার সিনিয়রের নিয়োগ নিয়ে সভাপতি তেইসেইরা বলেন, “সান্তোসের অবস্থার উন্নতি এবং পরিচালন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আমরা প্রতিনিয়ত নতুন সমাধান খুঁজছি। প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রের যোগদান সেই প্রক্রিয়ারই একটি অংশ। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে আমরা আরও শক্তিশালী ক্লাব গড়ে তুলতে পারব বলে আশাবাদী।”
শৈশবের ক্লাবে নেইমার (Neymar Father)
বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁ-র মতো ক্লাবে খেলার পর ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা তিনি।
আরও পড়ুন: Virat Kohli: ৩৮-এ পা দিয়েও অপ্রতিরোধ্য বিরাট, পন্টিংকে টপকে গড়লেন বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের (Neymar Father)
২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের দলে জায়গা পেয়েছিলেন নেইমার। তবে শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় সেলেসাওরা (Neymar Father)। সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দেন ৩৪ বছর বয়সি এই তারকা। পরে জুলাইয়ের শেষ দিকে স্পষ্ট করে জানান, ব্রাজিলের জার্সিতে আর খেলতে চান না তিনি। দেশের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেন নেইমার।



