Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে একের (Delhi Assault Case) পর এক যৌন হিংসার ঘটনা প্রকাশ্যে আসায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন। কলেজের আশপাশে সাম্প্রতিক একটি ঘটনায় ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত (Delhi Assault Case)
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে কলেজের রেগুলার (Delhi Assault Case) ক্লাস বন্ধ রাখা হয়েছে। বুধবার থেকে পড়াশোনা অনলাইনে চালানোর পরিকল্পনা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষা এবং সামগ্রিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েই এই পদক্ষেপ করা হয়েছে।
যৌন নির্যাতনের অভিযোগ (Delhi Assault Case)
সোমবার সন্ধ্যায় কালকাজীর কাছে আস্থাকুঞ্জ পার্কে (Delhi Assault Case) ওই কিশোরীর উপর তিনজনের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাস্থলটি কলেজ থেকে প্রায় দু’কিলোমিটার দূরে। ঘটনার পর পড়ুয়া ও অভিভাবকদের একাংশের মধ্যে উদ্বেগ ছড়ায়। কলেজের অধ্যক্ষ কণিকা কে আহুজা জানান, ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে ক্লাস বাতিল করা হয়েছে। ফ্যাকাল্টি ও কাউন্সেলরদেরও পড়ুয়াদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেফতার তিন
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারের সময় এক অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে তার পায়ে গুলি লাগে।
আরও পড়ুন: Heavy Rainfall: রাতেই উপকূলে আছড়ে পড়বে গভীর নিম্নচাপ, কোথায় ল্যান্ডফল?
এর পাশাপাশি চলতি মাসে দিল্লির স্বরূপ নগরে ১৬ বছরের এক কিশোরীর ধর্ষণ ও হত্যার অভিযোগও সামনে এসেছে। সদর বাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এবং ১২ বছরের এক বালকের যৌন নির্যাতনের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। পরপর এমন ঘটনায় রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


