Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য (Government Salaries) বড় ঘোষণা রাজ্য সরকারের। অক্টোবর মাসের বেতন ও পেনশন নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ১৫ অক্টোবরেই সরকারি এবং সরকার পোষিত সংস্থার কর্মীরা অক্টোবরের বেতন পাবেন। একই দিনে পেনশনও দেওয়া হবে অবসরপ্রাপ্তদের।
কেন এই পরিবর্তন? (Government Salaries)
সাধারণ নিয়মে মাসের শেষ (Government Salaries) দিনে, অর্থাৎ ৩১ অক্টোবর বেতন ও পেনশন পাওয়ার কথা। তবে দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এবার সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পুজোর সময় কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন খরচ বেড়ে যায়। পাশাপাশি উৎসব উপলক্ষে সরকারি অফিস-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে টানা ছুটিও থাকে। সেই কারণেই আগেভাগে বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশিকা থেকে জানা যাচ্ছে।
পাবেন বর্ধিত ডিএ
শুধু আগাম বেতন নয়, অক্টোবর মাসে বাড়তি ডিএ-ও পাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। বাজেট ঘোষণায় ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা জানানো হয়েছিল এবং বলা হয়েছিল, অক্টোবর থেকেই সেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। ফলে ১৫ অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গেই বর্ধিত ডিএ পাওয়ার কথা।
আরও পড়ুন: Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে জারি রেড অ্যালার্ট, কোথায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি?
অর্থাৎ সেপ্টেম্বর মাসের বেতন নিয়ম মেনেই মাসের শেষে পাওয়া যাবে। তার মাত্র ১৫ দিন পরেই মিলবে অক্টোবরের বেতন। পুজোর ঠিক আগে একসঙ্গে বেতন, পেনশন এবং বর্ধিত ডিএ পাওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি ও সরকার পোষিত কর্মী এবং অবসরপ্রাপ্তরা।


