Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জগন্নাথধাম পুরীর সমুদ্র (Puri Beach) সৈকতে ফের বাড়ল নিরাপত্তা। প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় পর্যটক ও পুণ্যার্থীদের জন্য জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত সমুদ্রে নামার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
দুর্ঘটনার আশঙ্কা (Puri Beach)
জানা গিয়েছে, সমুদ্রে ঢেউয়ের উচ্চতা এবং তীব্রতা (Puri Beach) বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সৈকতের বিভিন্ন জায়গায় লাল পতাকা লাগিয়ে পর্যটকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি সৈকত খালি করতে এবং মানুষকে সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
পুরীতে প্রতিদিনই বহু পর্যটক এবং পুণ্যার্থীর সমাগম হয়। ফলে সৈকতে ভিড় থাকলেও কাউকে জলে নামতে দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা যাতে কেউ অমান্য না করেন, সে জন্য সৈকতের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।
বিধিনিষেধ কার্যকর
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখছে সৈকত পুলিশ এবং নুলিয়াদের বিশেষ দল। যৌথভাবে সৈকতজুড়ে চলছে টহলদারি।


