Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: ইউপিআইএর পর এবার এটিএম (ATM)। গুনতে হবে জিএসটি। চিন্তা বাড়লো সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনে সাধারণ মানুষ এটিএম ব্যবহার করেন। কিন্তু এবার তার জন্য বারবার ভাবতে হবে তাদেরকে। কারণ এটিএম-ও লাগু হয়েছে জিএসটি। কীভাবে কাটা হবে জিএসটির টাকা। একারনেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ডিজিটাল পেমেন্ট কী জিনিস জানেন না অনেকেই। নিত্য প্রয়োজনে অনেকেই ব্যবহার করেন নগদ টাকা। সেই নগদ তুলতেও এখন চাপের মুখে গ্রাহকরা। চলতি বছরের ১ অক্টোবর থেকে আসতে চলেছে বিরাট পরিবর্তন। জেনে নিন মাসে ঠিক কতবার বিনামূল্যে তুলতে পারবেন টাকা?
কোথায় প্রযোজ্য এই নিয়ম? (ATM)
এসবিআই -র প্রকাশিত নথি (ATM) অনুযায়ী, এসবিআই -র বেসিক সেভিংস ব্যাংক ডিপোসিট (BSBD) অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে প্রথম চারবার টাকা তোলা যাবে বিনামূল্যে। চতুর্থটির পর থেকে প্রতি বার টাকা তোলার সময় বাড়তি ১৫ টাকা দিতে হবে,সঙ্গে গুনতে হবে আলাদা জিএসটির টাকাও। এই চারটি ফ্রি উইথড্রলের মধ্যে থাকছে এটিএম, অন্য ব্যাংকের এটিএম, মাইক্রো এটিএম এবং ব্রাঞ্চ উইথড্রল।
ভোগান্তিতে সাধারণ মানুষের
ধরুন কোনও নিম্নআয়ের পরিবারের মাসে ছ’বার টাকা তোলার দরকার। প্রথম চারবারের পর প্রতিবার দিতে হবে অতিরিক্ত চার্জ। টাকার অংকটা শুনতে বড়ো না লাগলেও সাধারণের মানুষের কাছে এই টাকাটা অনেকটাই। এখানেই সরকারের কাছে প্রশ্ন- যখন ডিজিটাল লেনদেন বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন নগদ ব্যবহারের প্রয়োজন থাকা মানুষগুলির জন্য ব্যাঙ্কিং পরিষেবা কতটা সাশ্রয়ী?
Durga Puja 2026: মহালয়ায় ইডেনে মোদী, বিদেশের মাটিতেও দুর্গাপুজোর প্রচার
ডিজিটালের পর এবার নগদেও?
আরেকটি বিষয় নিয়েও সতর্ক থাকা জরুরি। সম্প্রতি ₹২,০০০-এর বেশি UPI লেনদেনে সাধারণ গ্রাহকের কাছ থেকে নতুন করে বাধ্যতামূলক চার্জ নেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হলো নগদ হোক বা ডিজিটাল, সাধারণ মানুষ কি নিজের টাকা নিজের মতো ব্যবহার করতেও সরকারকে আলাদা করে খরচ দেবে?


