To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির ভাতের পাতে পোস্তর পদ মানেই (Bati Posto Recipe) আলাদা তৃপ্তি। অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু বাটি পোস্ত।
কী কী লাগবে? (Bati Posto Recipe)
- পোস্ত বাটা – ৪ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি – ১টি
- কাঁচালঙ্কা – ৩–৪টি
- সর্ষের তেল – ২ টেবিল চামচ (Bati Posto Recipe)
- হলুদ – সামান্য (ঐচ্ছিক)
- নুন – স্বাদমতো
- সামান্য জল
বানাবেন কীভাবে?
- প্রথমে একটি পাত্রে পোস্ত বাটা নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা চেরা, নুন ও হলুদ মিশিয়ে নিন।
- এবার সর্ষের তেল দিয়ে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন।
- মিশ্রণটি একটি স্টিলের টিফিন বাটি বা ঢাকনাযুক্ত পাত্রে ঢেলে দিন। প্রয়োজন হলে ১–২ চামচ জল মেশান।
- পাত্রের ঢাকনা ভালো করে বন্ধ করে দিন।
- একটি কড়াইয়ে জল গরম করুন। তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পোস্তর বাটিটি রাখুন।
- কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ২০–২৫ মিনিট ভাপিয়ে নিন।
- পোস্ত ভালোভাবে জমে গেলে নামিয়ে নিন। উপর থেকে আরও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন।
আরও পড়ুন: Kashmir Snowfall: ভূস্বর্গে ফিরল বরফের সৌন্দর্য, গুলমার্গ-সহ উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত


