Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিশু জন্মাবার পরেই তার জন্য সবথেকে (Baby Food) পুষ্টিকর ও উপাদেয় বস্তু হল মায়ের বুকের দুধ। এই দুধ শুধু বাচ্চার পেট ভরায় না, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ও শক্ত করে, মস্তিষ্কের দ্রুত বিকাশেও সহায়ক। সেই কথা মাথায় রেখেই মহারাষ্ট্রে শিশুদের জন্য তৈরি খাবারের প্যাকেজিং ও প্রচারে আরও কড়া নিয়ম চালু করল রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। দুই বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি বেবি ফুডের প্যাকেটে এবার থেকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে-‘মায়ের দুধই সেরা’। মূল লক্ষ্য, শিশুর পুষ্টিতে স্তন্যপানের গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা।
কী নির্দেশ দেওয়া হয়েছে? (Baby Food)
মহারাষ্ট্র FDA-র প্রধান তুকারাম মুন্ডের (Baby Food) নির্দেশ অনুযায়ী, শিশুদের খাবারের প্যাকেটে মা ও শিশুর ছবি ব্যবহার করা যাবে না। পাশাপাশি কোনও সংস্থাই তাদের পণ্যকে মায়ের দুধের বিকল্প বা সমতুল্য বলে প্রচার করতে পারবে না। তবে ফর্মুলা মিল্ক বিক্রির ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্মাতাদের শুধু নতুন প্যাকেজিং ও প্রচার সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।
নতুন নির্দেশিকার আওতায় শিশুদের জন্য তৈরি সিরিয়াল এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ফুডও রয়েছে। ছ’মাসের বেশি বয়সি শিশুদের ক্ষেত্রে এই খাবার ব্যবহারের কথা প্যাকেটে স্পষ্ট করে জানাতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও উল্লেখ করতে হবে।
আরও পড়ুন: October 2026 Horoscope: জীবনের ওঠাপড়াই দেবে শিক্ষা, হবে উন্নতি, অক্টোবরের শুরুতে ভাগ্য বদল কাদের?
শুধু প্যাকেটেই নয়, বেবি ফুডের বিপণনেও বিধিনিষেধ আনা হয়েছে। সংস্থাগুলি আর বিনামূল্যে নমুনা বিতরণ করতে বা ডিসকাউন্ট কুপন দিতে পারবে না।

