Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিফল ভাগ্য নির্ধারণ করে (October 2026 Horoscope) না। বরং আগাম সতর্কতা দেয় ভালো মন্দের। কোন রাশির জীবনে কি ঘটতে চলেছে তার পূর্বাভাস পাওয়া যায় খানিকটা। কর্মভেদে তা খানিকটা আলাদা হতেও পারে। আগামীকাল থেকে অক্টোবর মাসের শুরু। জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী কুম্ভ ও মীন রাশির সময় কাটবে ভালো মন্দ দুই-ই মিলিয়ে। জেনে নিন, এই রাশির জাতকদের ভাগ্যে কী আছে লেখা?
কুম্ভ রাশি (October 2026 Horoscope)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মাসের শুরুতে (October 2026 Horoscope) পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির সংস্কার কিংবা প্রয়োজনীয় কোনও মূল্যবান জিনিস কেনার জন্য বাজেটের বাইরে খরচ হতে পারে। কর্মক্ষেত্রেও দায়িত্ব বাড়বে। বিশেষ করে কর্মজীবী মহিলাদের পেশা ও সংসারের দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে চাপ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এবং পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
মীন রাশি
অন্যদিকে, মীন রাশির জন্য মাসের প্রথমার্ধ বেশ সম্ভাবনাময়। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে। সম্পত্তি বা অতিরিক্ত আয়ের পথ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের কারও আগমনে আনন্দ বাড়বে এবং ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।
আরও পড়ুন: Daal Tarkari: ঘরোয়া স্বাদে ডাল তরকারি, ভাতের সঙ্গে জমবে বেশ!
প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অন্যের কথায় অতিরিক্ত প্রভাবিত হওয়া বা অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকে সতর্ক থাকা জরুরি।

