Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন আইএসএল মরশুমের ঠিক মুখেই বড়সড় রদবদল ভারতীয় ফুটবলে (Kerala Blaster)। দেশের অন্যতম জনপ্রিয় ও বিপুল সমর্থকপুষ্ট ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি-র মালিকানা বদল হলো। প্রায় এক দশক ধরে ক্লাব চালানো ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দিল সংযুক্ত আরব আমিরশাহীর স্পোর্টস-টেক সংস্থা ‘আল ফুরসান’-এর কাছে। ধাপে ধাপে এই হস্তান্তরের প্রক্রিয়া চলতি মরশুমের মধ্যেই সম্পূর্ণ হবে। একই সাথে ক্লাবের দৈনন্দিন কাজ সামলানোর দায়িত্বে এসেছে স্থানীয় স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা অফিওহ স্পোর্টি। এবার কি তাহলে অর্থে মোহনবাগাঙ্কেও টক্কর দেবে কেরালা? এতদিন পর্যন্ত মোহনবাগান আর্থিকভাবে শিক্তিশালী ছিল। কিন্তু এবার আরবের সাহায্যে কি ঘুরে দাঁড়াবে কেরালা?
বিদায় ‘ম্যাগনাম‘ যুগ (Kerala Blaster)
দীর্ঘ ১০ বছর ধরে ক্লাবের ভালো-মন্দের সঙ্গী থাকার পর বিদায় নেওয়া যে সহজ ছিল না, তা স্পষ্ট বিদায়ী শেয়ারহোল্ডারদের বার্তায়। তাঁরা জানান, সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে এবং অনেক ভাবনাচিন্তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদায়ী মালিকপক্ষের মতে, ক্লাবকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছেন তাঁরা, যা ভবিষ্যৎ উন্নতির পথ আরও সুগম করবে। তাঁদের বিশ্বাস, নতুন আর্থিক ও প্রযুক্তিগত শক্তিতে বলীয়ান হয়ে কেরালা ব্লাস্টার্স ভারতীয় ফুটবলে আরও নতুন উচ্চতা স্পর্শ করবে।

মাঠে ‘নো চেঞ্জ‘ (Kerala Blaster)
মালিকানা কিংবা ম্যানেজমেন্টের কেদারায় পরিবর্তন আসলেও, মাঠের লড়াইয়ের স্ট্র্যাটেজিতে এখনই হাত পড়ছে না। আগামী মরশুমেও কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন অ্যাশলে ওয়েস্টউড। বুধবার থেকেই চেন্নাইয়ে শুরু হচ্ছে প্রাক-মরশুম প্রস্তুতি শিবির এবং চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা হতে পারে। আগামী ১১ অক্টোবর ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হলুদ ব্রিগেড। আর ২৫ অক্টোবর ঘরের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র।
আরও পড়ুন: Vinícius Júnior: আগেও ভারতে খেলেছেন ভিনিসিয়াস, জানেন কি কোথায় কবে খেলেছিলেন তিনি?
সিটি-পিএসজি থেকে হলুদ ব্রিগেড (Kerala Blaster)
বিশ্ব ফুটবলে আরবের বিপুল বিনিয়োগের ইতিহাস বেশ পুরোনো (Kerala Blaster)। ম্যাঞ্চেস্টার সিটির পেছনে আবু ধাবির ‘সিটি ফুটবল গ্রুপ’, পিএসজি-র দায়িত্বে কাতার কিংবা নিউক্যাসল ও সৌদি প্রো লিগে সাউথ আফ্রিকার পিআইএফ-এর বিপুল পুঁজি খেলাটির খোল নলচে বদলে দিয়েছে। রোনাল্ডো, মানে-দের উপস্থিতিতে সৌদি লিগ এখন আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রে। সেই পথ ধরেই এবার ভারতীয় ফুটবলেও ঢুকে পড়ল আরবের বিনিয়োগ। কেরালা ব্লাস্টার্সের এই পরিবর্তন ভবিষ্যতে আইএসএল ও ভারতীয় ফুটবলে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দরজা খুলে দিতে পারে।



