Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঝ-আকাশে ককপিটের ভিতর সহকর্মীর (Indian Pilot Hero) হামলায় গুরুতর আহত হয়েও বিমানের নিয়ন্ত্রণ হাতছাড়া করেননি ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। বিপদের মধ্যেও দক্ষতার সঙ্গে বিমান চালিয়ে শেষ পর্যন্ত ১৮০ জন যাত্রীকে নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান তিনি। এই ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রক্তাক্ত হয়েও পরিস্থিতি সামাল (Indian Pilot Hero)
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে (Indian Pilot Hero) ঘটনাটি ঘটে। অভিযোগ, উড়ানের সময় ককপিটেই ছুরি নিয়ে স্মিতের উপর হামলা করেন সহকারী পাইলট। হামলার জেরে তিনি রক্তাক্ত হয়ে পড়লেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পরে যাত্রী ও বিমানকর্মীদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়।
কেমন আছেন ‘হিরো’ পাইলট? (Indian Pilot Hero)
ঘটনার সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল বলে জানা গিয়েছে। গোলমালের মধ্যে সেটি প্রায় ১৭ হাজার ফুট নীচে নেমে যায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও শেষ পর্যন্ত তাবুকে বিমানটির জরুরি অবতরণ করানো সম্ভব হয়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং স্মিতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
আরও পড়ুন: LPG Price Hike: পুজোর মুখে বড় ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের
স্মিতের এই ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী তাঁকে ‘নায়ক’ বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তাঁর সাহসিকতার কথা তুলে ধরে জানিয়েছেন, তাঁকে নিয়ে দেশ গর্বিত। ট্রাম্প এবং নেতানিয়াহুও পৃথক বার্তায় ভারতীয় পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

