Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল (রিমিক মাঝি): দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে শহর কলকাতায় ফুটবলের আমেজ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তিলোত্তমায় এসে পৌঁছেছে ব্রাজিল (Brazil Football Team) ও উরুগুয়ে দল। শুধু পুরুষ ফুটবলই নয়, ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শহরে পা রেখেছে রাশিয়া মহিলা ফুটবল দলও। আন্তর্জাতিক তারকাদের সমাগমে প্যান্ডেল পরিক্রমার আগেই ফুটবল উৎসবে মেতে উঠেছেন ক্রীড়াপ্রেমী বাসিন্দারা।
ব্রাজিল দলের কলকাতা সফরে সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলিয়ন খেলোয়ারদের (Brazil Football Team) খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল। ব্রাজিল টিম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এসেও নিজেদের খাদ্যাভ্যাস ও ডায়েট নিয়ে চরম সতর্ক দলের ফুটবলাররা। রাজ্য সরকারের আয়োজিত নৈশভোজে ভারতীয় ও খাঁটি বাঙালি খাবারের ঢল থাকলেও, ব্রাজিলীয় ফুটবলাররা আস্থা রাখছেন দলীয় শেফদের তৈরি মেন্যুতেই।
কী থাকছে ব্রাজিল দলের দৈনিক খাদ্যতালিকায়? (Brazil Football Team)
দলীয় সূত্রে খবর, ফুটবলারদের প্রাতরাশ থেকে শুরু করে সান্ধ্য নৈশভোজ, সবটাই কড়া নজরদারিতে তৈরি করছেন সফরসঙ্গী ব্রাজিলীয় শেফরা।
ব্রেকফাস্ট: সকালে হালকা জিম সেশনের পর প্লেয়াররা সেরেছেন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। মেন্যুতে ছিল বিভিন্ন ধরনের ব্রেড, ডিম সিদ্ধ, কলা, টাটকা ফল এবং সবুজ সবজির হরেক রকম স্যালাড।
আরও পড়ুন: Football Brazil: ব্রাজিল-উরুগুয়ের তারকাদের জন্য রাজ্য সরকারের চমক
মধ্যাহ্নভোজ ও নৈশভোজ (লাঞ্চ ও ডিনার): ব্রাজিলীয় ফুটবলাররা তাজা মাছ খেতে অত্যন্ত ভালোবাসেন। তাই তাঁদের জন্য প্রতিদিনের পাতে থাকছে তাজা মাছের বিশেষ পদ। এ ছাড়া মূল মেন্যুতে রয়েছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, চিকেন, প্রোটিনসমৃদ্ধ মাংসের স্যালাড, ফ্রেশ গ্রিন স্যালাড এবং সামান্য পরিমাণে ডেজার্ট।
রাজ্য সরকারের বিশেষ আয়োজন:
উৎসবের মরশুমে শহরের এই আন্তর্জাতিক ক্রীড়া আবাহনকে সম্মান জানাতে শুক্রবার সন্ধ্যায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছে রাজ্য সরকার। সমস্ত দলের ফুটবলার ও অফিসিয়ালদের সেখানে উপস্থিত থাকার কথা (Brazil Football Team)। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে ছাড়াও উপস্থিত থাকবেন বাংলার ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যের একাধিক মন্ত্রী।
আরও পড়ুন: Barrackpore Metro: পুজোর আগেই ব্যারাকপুর মেট্রোর টেন্ডার!
রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাজিল (Brazil Football Team), উরুগুয়ে, রাশিয়া ও ভারতীয় দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার, ঐতিহ্যবাহী ডোকড়ার দুর্গা মূর্তি, সুবাসিত দার্জিলিং চা, নদীয়ার উত্তরীয় এবং বিশেষ টেরাকোটা শিল্পকর্ম। ঐতিহ্যবাহী বাঙালি আতিথেয়তা ও আন্তর্জাতিক ফুটবলের এই মেলবন্ধন কলকাতার উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


