Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসির প্রথম ম্যাচে নামার আগে কিছুটা স্বস্তির মুখে ইস্টবেঙ্গল (East Bengal Ake Loba)। ভিসা পেয়ে গিয়েছেন আকে লোবা। কিন্তু এখনও ভিসা সমস্যা মেটেনি এফিয়ংয়ের। তাই প্রথম ম্যাচে এফিয়ংকে পাওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। এফিয়ংকে ছাড়া মাঠে নামা যেমন প্রায় নিশ্চিত। তবে ভিসা পেলেও কি আকে লোবাকে এফসির প্রথম ম্যাচে খেলাতে পারবে লাল হলুদ? সেটাই এখন প্রশ্ন।
কবে দলে যোগ দেবেন লোবা? (East Bengal Ake Loba)
১৬ সেপ্টেম্বর জর্ডানের ক্লাব আল-হুসেইনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গলের এএফসি অভিযান শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ১২ সেপ্টেম্বর রাতে কলকাতার দমদম বিমানবন্দর থেকে জর্ডানের আম্মানের উদ্দেশ্যে রওনা দেবে। বৃহস্পতিবারই ভিসা পেয়েছেন লোবা। এখনও পর্যন্ত টিকিট নিশ্চিত হয়নি তাঁর। শহরে এসে দলের সঙ্গে জর্ডন যেতে হলে তাঁকে শনিবার সকালের মধ্যে শহরে আসতে হবে। তবে শোনা যাচ্ছে, ভিসা পেয়ে যাওয়ায় আকে লোবা সরাসরি জর্ডানে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
লোবার অভিজ্ঞতা (East Bengal Ake Loba)
আকে লোবারবয়স২৮। এই স্ট্রাইকার এর আগে আমেরিকার মেজর লিগ সকার এবং মেক্সিকোর লিগা এমএক্স-এ খেলার অভিজ্ঞতা রয়েছে।
ভিসা জটিলতায় আটকে এফিয়ং (East Bengal Ake Loba)
লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, এফিয়ংয়ের ভিসা জট খুব তাড়াতাড়ি কেটে যাবে (East Bengal Ake Loba)। তবে এএফসির প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। জানা গিয়েছে তাঁর ভিসার ডকুমেন্টেশনে কিছু ভুল হওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু এবার ক্লাব দায়িত্ব নিয়ে এফিয়ংয়ের ভিসার ডকুমেন্টেশন করেছে। তাই আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই ভিসা সমস্যা মিটতে চলেছে এফিয়ংয়ের। সুতরাং খোশমেজাজেই স্বস্তির সঙ্গে জর্ডন যাবে ইস্টবেঙ্গল।



