Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলে বড় পরিবর্তনের পালা। পেশাদার দল গঠনে ইতি টেনে জামশেদপুর এফসি (Jamshedpur FC-Churchill Brothers ISL)-কে নিয়ে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরে দাঁড়াল টাটা স্টিল। মাত্র ১০০ টাকার প্রতীকী মূল্যে জামশেদপুর এফসির সম্পূর্ণ স্পোর্টিং লাইসেন্স এবং মালিকানাধীন শেয়ার হস্তান্তর করা হল ঐতিহাসিক গোয়ান ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে। সব ঠিকঠাক থাকলে আসন্ন আইএসএলে জামশেদপুরের জায়গায় দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে।
১০০ টাকার চুক্তি (Jamshedpur FC-Churchill Brothers ISL)
টাটা স্টিলের ডিরেক্টর বোর্ড ১৪ অগস্ট জামশেদপুর এফসির ৪.০৯ কোটি টাকার শেয়ার হস্তান্তরের এই চুক্তিতে চূড়ান্ত সই করেছে। এই চুক্তির আওতায় জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্সের পাশাপাশি দলের ১২ জন চুক্তিবদ্ধ ফুটবলার এবং ২ জন কোচও পাড়ি দিচ্ছেন চার্চিল শিবিরে।
বর্তমানে এই গোটা প্রক্রিয়াটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফেডারেশন সূত্রে খবর, চার্চিল ব্রাদার্স ইতিমধ্যেই জামশেদপুরের লাইসেন্স গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে আনুমানিক আরও ১৫ দিন সময় লাগতে পারে।
কেন আইএসএল থেকে সরে দাঁড়াল টাটা? (Jamshedpur FC-Churchill Brothers ISL)
এর আগে টাটা গ্রুপের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে, তারা আর পেশাদার ফুটবলে দল নামাবে না এবং সম্পূর্ণ মনোযোগ দেবেন অ্যাকাডেমির গ্রাসরুট ডেভেলপমেন্টের ওপর। আইএসএলের ভবিষ্যৎ এবং এর আর্থিক কাঠামো নিয়ে বর্তমান অনিশ্চয়তার পরিবেশই টাটা গোষ্ঠীকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ক্লাব বন্ধের ঘোষণার পর ফেডারেশন থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও নিজেদের অবস্থানে অনড় থাকে টাটা স্টিল।
ভারতীয় ফুটবলে লাইসেন্স বদলের ধারা (Jamshedpur FC-Churchill Brothers ISL)
ভারতীয় ফুটবলে অন্য ক্লাবের লাইসেন্স নিয়ে খেলার নজির অবশ্য এটি প্রথম নয়। এর আগে এটিকে-র লাইসেন্স নিয়ে আইএসএলে এসেছিল মোহনবাগান। এমনকি গত মরশুমেও হায়দরাবাদ এফসির লাইসেন্স নিয়ে আইএসএল খেলেছিল স্পোর্টিং ক্লাব দিল্লি। সেই পথ ধরেই এবার দেশের শীর্ষ লিগে ফিরছে ঐতিহ্যবাহী গোয়ান ক্লাব চার্চিল ব্রাদার্স।
আরও পড়ুন: India vs Brazil: গুরুত্ব ব্রাজিল ম্যাচ, এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের
আইএসএলের পথে চার্চিল (Jamshedpur FC-Churchill Brothers ISL)
গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে আইনি লড়াই ও চরম বিতর্কের কেন্দ্রে ছিল চার্চিল ব্রাদার্স (Jamshedpur FC-Churchill Brothers ISL)। ইন্টার কাশীর সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফেডারেশন শুরুতে চার্চিলকে ট্রফি দিলেও পরে তা ফিরিয়ে নিয়ে কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং তারাই আইএসএল খেলে। যদিও মাঠে আইলিগ জয়ের সুবাদে সরাসরি আইএসএলে খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল, তবুও শেষ পর্যন্ত জামশেদপুরের লাইসেন্স অধিগ্রহণ করার সুবাদে কাঙ্ক্ষিত আইএসএল মঞ্চেই খেলার সুযোগ পেল গোয়ার এই বিখ্যাত ক্লাব।



