Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের বিভিন্ন প্রান্তে মুহূর্তের মধ্যে (Weather Alert) বদলাচ্ছে আবহাওয়া। এই আবহে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের আশঙ্কা দেশের একাধিক রাজ্যে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Alert)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (Weather Alert), বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হলে বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই দেশের অন্তত ২০টি রাজ্যে প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আগামী ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে উত্তর-পূর্ব, পূর্ব, মধ্য ও দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতেও বদলাতে পারে পরিস্থিতি।
আরও পড়ুন: Saturn Blessings: শনি দেবের সুদৃষ্টি পড়তেই মিলবে সাফল্য! ভাগ্য ফিরবে এই ২ রাশির
বৃষ্টির আশঙ্কা
দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে হালকা থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। পূর্ব উত্তরপ্রদেশে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।


