Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মণিপুরের চান্দেল জেলায় মদজাতীয় (Manipur Toxic Liquor) পানীয় পান করে একের পর এক মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১৮০ জন। তবে যে পানীয় পান করার পর এই বিপর্যয়, তাতে ঠিক কী ধরনের উপাদান ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
অসুস্থ ও মৃতের সংখ্যা কত? (Manipur Toxic Liquor)
প্রশাসনিক সূত্রের খবর, অসুস্থদের (Manipur Toxic Liquor) মধ্যে ৭৮ জন শিজা হাসপাতালে এবং ২৩ জন বাবিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কয়েকজনের মৃত্যু হয়েছে বাড়িতেই। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা চলাকালীনও কয়েকজনের মৃত্যু হয়েছে।
করতে হবে পরীক্ষা (Manipur Toxic Liquor)
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মণিপুর সরকারের তরফে স্থানীয়ভাবে তৈরি মদ বা অন্য কোনও মদজাতীয় পানীয় পান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। পানীয়টি সত্যিই বিষমদ কি না, তা পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: Ajker Horoscope: চার রাশির জীবনে আসছে বড় সুযোগ! শনিবারের দিনটি কেমন কাটবে?
অন্যদিকে, পানীয়টির উৎস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চান্দেল জেলা পুলিশের দাবি, অভিযুক্ত পানীয়টি ওই জেলায় তৈরি হয়নি। কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সেটি আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ঘটনায় মৃত্যুর খবর নিয়ে কোনও যাচাই না করা তথ্য ছড়াতে নিষেধ করেছে পুলিশ।


