Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলের (Saturn Transit 2027) সঙ্গে যুক্ত গ্রহ হিসেবে দেখা হয়। ধীর গতিতে রাশি পরিবর্তনের কারণে শনির গোচরের প্রভাব দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে থাকে বলে জ্যোতিষমতে বিশ্বাস করা হয়। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে এবং ২০২৭ সালে তার রাশি পরিবর্তন ঘিরে বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব তৈরি হয়েছে।
রাশি পরিবর্তন (Saturn Transit 2027)
জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৩ জুন (Saturn Transit 2027) শনি মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তনের সঙ্গে কয়েকটি রাশির সাড়ে সাতি বা ধাইয়ার পর্যায়ে বদল আসতে পারে। তবে এই অবস্থান দীর্ঘস্থায়ী হবে না। ৯ আগস্ট শনি বক্রী গতিতে চলবে এবং প্রায় দুই মাস পরে, ২০ অক্টোবর ফের মীন রাশিতে ফিরে আসবে।
মেষ রাশি (Saturn Transit 2027)
মেষ রাশির ক্ষেত্রে এই গোচর কর্মজীবন (Saturn Transit 2027) ও ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে জ্যোতিষমতে মনে করা হয়। কাঙ্ক্ষিত ফল পেতে ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হতে পারে। কাজের ক্ষেত্রে দ্রুত সাফল্যের বদলে ধাপে ধাপে এগোনোর পরিস্থিতি তৈরি হতে পারে।
মীন রাশি
মীন রাশির জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। শনির অবস্থান বদলের ফলে সাড়ে সাতির পর্যায়ে পরিবর্তন ঘটবে বলে জ্যোতিষীদের একাংশ মনে করেন। একই সঙ্গে বাড়তে পারে খরচ এবং পারিবারিক দায়িত্ব। তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: Humayun Kabir Arrest: ‘পুলিশকে ছেড়ে দেব না’, মন্তব্যের পরই গ্রেফতার হুমায়ুন কবীর
কুম্ভ রাশি
অন্যদিকে, কুম্ভ রাশির জাতকদের জন্য ৩ জুন থেকে কিছুটা স্বস্তির পর্ব শুরু হওয়ার কথা বলা হচ্ছে। শনির মেষে প্রবেশের ফলে সাড়ে সাতির প্রভাব সাময়িকভাবে শেষ হতে পারে। যদিও ২০ অক্টোবর শনি ফের মীনে ফিরলে সেই প্রভাবের শেষ পর্যায় আবার শুরু হবে। মনে রাখা প্রয়োজন, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস ও ব্যাখ্যা।

