Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর তিন দিন দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের ঘটনায় (Earthquake Shakes Delhi) উদ্বেগ তৈরি হয়েছে। রবিবার হিমাচল প্রদেশের পর মঙ্গলবার ভোরে অসম এবং রাতের দিকে উত্তরাখণ্ডে কম্পন অনুভূত হয়। মঙ্গলবার রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের চামোলি এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রভাব অনুভূত হয়েছে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের একাধিক জায়গাতেও।
দিল্লিতে কম্পন (Earthquake Shakes Delhi)
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা NCS-এর তথ্য (Earthquake Shakes Delhi) অনুযায়ী, রাতের এই ভূমিকম্পের খবর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত করা হয়। তার আগেই সমাজমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার একাধিক দাবি ছড়িয়ে পড়ে। দিল্লির দক্ষিণ অংশের সফদরজং এলাকার এক বাসিন্দাও ভূমিকম্পের সময় ঘরের আসবাব নড়ে ওঠার কথা জানান। আতঙ্কে অনেকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
কেন এই কম্পন? (Earthquake Shakes Delhi)
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত উত্তরাখণ্ডের গাড়ওয়াল-কুমায়ুন হিমালয়। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের ক্রমাগত সংঘর্ষের কারণে এই অঞ্চলের ভূগর্ভে দীর্ঘদিন ধরে চাপ তৈরি হয়। মেন সেন্ট্রাল থ্রাস্ট এবং মেন হিমালয়ান থ্রাস্টের মতো সক্রিয় ভূতাত্ত্বিক কাঠামোর কারণে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। তবে মঙ্গলবারের ভূমিকম্পের সঙ্গে নির্দিষ্ট কোনও ভূতাত্ত্বিক ফাটলের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করতে আরও বিশ্লেষণ প্রয়োজন।
এর আগে ১৯৯১ সালের উত্তরকাশী এবং ১৯৯৯ সালের চামোলির শক্তিশালী ভূমিকম্পের স্মৃতি এখনও উত্তরাখণ্ডবাসীর মনে রয়েছে।
আরও পড়ুন: Delhi Earthquake: দিল্লিতে ফের ভূমিকম্পের ঝাঁকুনি, কাঁপল একাধিক রাজ্য!
এদিকে মঙ্গলবার ভোরে অসমের নগাঁওয়েও ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়। প্রায় ৩৩ কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল। একই দিনে দেশের দুই প্রান্তে কম্পন ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

