Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় মহিলা ক্রিকেট দলের দীর্ঘ দিনের অধিনায়ক হরমনপ্রীত কৌর সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন জল্পনা (Harrmanpreet-Smriti)। ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে এই স্বাভাবিক পরিবর্তন নাকি শুধুই এক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, তার আড়ালে রয়েছে দলীয় দ্বন্দ্ব ও ফাটলের জল্পনা।
ড্রেসিংরুমের আবহাওয়া (Harrmanpreet-Smriti)
শোনা যাচ্ছে, গত কিছু দিন ধরেই হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানার মধ্যে বেশ মতপ্রার্থক্য তৈরি হয়েছিল। বাইরে থেকে সম্পর্কের সমীকরণ স্বাভাবিক মনে হলেও ড্রেসিংরুমের অন্দরে দুই তারকার মধ্যকার অস্বস্তি বেশ স্পষ্ট হয়ে উঠছিল। মাঠের সিদ্ধান্ত থেকে শুরু করে দল পরিচালনার ভাবনা—একাধিক বিষয়ে দুই ক্রিকেটারের মতানৈক্য দলের অভ্যন্তরীণ পরিবেশেও প্রভাব ফেলছিল বলে সূত্রের দাবি।
নেতৃত্বের লড়াই (Harrmanpreet-Smriti)
দীর্ঘ দিন ধরে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা স্মৃতিকে পরবর্তী অধিনায়ক হিসেবে তৈরি করার ইঙ্গিত ছিল শুরু থেকেই। তবে বিশ্বকাপ জয় এবং পরবর্তী বিভিন্ন ব্যর্থতার পর নির্বাচক ও দুই সিনিয়র তারকার ভাবনায় টানাপড়েন বাড়ে। নেতৃত্বের পরিবর্তন চাওয়া এবং নতুন অধ্যায়ের সূচনা করার বিষয়ে দুই পক্ষের মধ্যেই তৈরি হয়েছিল প্রচ্ছন্ন চাপ ও অসন্তোষ।
গোষ্ঠীদন্দ্বর পুরনো ছায়া (Harrmanpreet-Smriti)
ভারতীয় মহিলা ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের সময় দ্বন্দ্বে জড়ানোর ইতিহাস নতুন নয়। এর আগে মিতালি রাজের থেকে হরমনপ্রীতের হাতে দায়িত্ব আসার সময়ও দুই প্রবীণ ক্রিকেটারের সম্পর্ককে কেন্দ্র করে ড্রেসিংরুমে বিভাজন দেখা গিয়েছিল। এবার স্মৃতি ও হরমনপ্রীতকে কেন্দ্র করেও তেমনই গোষ্ঠী তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
আরও পড়ুন: Messi Last Match: বিদায় মেসি, চোখের জলে নীল-সাদা জার্সিতে সমাপ্তি
আসল পরীক্ষা (Harrmanpreet-Smriti)
মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নেতৃত্ব বদলেছিল, কিন্তু হরমনপ্রীত এখনও একজন সাধারণ খেলোয়াড় হিসেবে অন্তত আরও দু-তিন বছর ক্রিকেট চালিয়ে যেতে চান (Harrmanpreet-Smriti)। অর্থাৎ নতুন অধিনায়ক স্মৃতির অধীনেই তাঁকে মাঠে নামতে হবে। অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত হরমনপ্রীতের ব্যাটিং পারফরম্যান্সের ওপর যেমন বাড়তি নজর থাকবে, তেমনই দল থেকে গোষ্ঠীদ্বন্দ্ব মুছে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া স্মৃতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।



