Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার বিরাট (Virat Kohli Controversy) কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের কথা বহুবার সামনে এসেছে। বৃন্দাবনের কেলিকুঞ্জ আশ্রমেও একাধিকবার তাঁদের দেখা গিয়েছে। তবে সম্প্রতি সেই আশ্রমে কোহলির যাতায়াতকে কেন্দ্র করে একটি বিতর্কিত দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ ওঠে, ৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল।
কার দাবি? (Virat Kohli Controversy)
ফলাহারি মহারাজ নামে পরিচিত দিনেশ শর্মার (Virat Kohli Controversy) বক্তব্যকে কেন্দ্র করেই এই দাবি সামনে আসে। শিষ্য রসিক দুলারির রহস্যজনক মৃত্যুকে ঘিরে যখন নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় কোহলিকে নিয়ে এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে। যদিও এই অভিযোগকে সরাসরি নস্যাৎ করেছে বিরাট কোহলির টিম।
সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি
কোহলির মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ৫ কোটি টাকা নিয়ে বিরাট আশ্রমে গিয়েছিলেন-এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তাঁদের বক্তব্য, প্রেমানন্দ মহারাজের প্রতি কোহলির গভীর আস্থা ও শ্রদ্ধা রয়েছে। সেই বিশ্বাস থেকেই তিনি তাঁর সঙ্গে দেখা করতে আশ্রমে যান।
আরও পড়ুন: Sikkim Landslide Crisis: দু’মাস ধরে পাহাড় ভাঙছে, অস্তিত্বের সঙ্কটে সিকিমের রিম্বি গ্রাম
বিরাটের টিম আরও জানিয়েছে, এই ধরনের অভিযোগের তারা তীব্র প্রতিবাদ করছে। একই সঙ্গে সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে কোনও বক্তব্য প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করার আবেদন জানানো হয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে যাচাইহীন দাবি থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।

