Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে দিল্লিতে (Mamata Banerjee) বিরোধীদের আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে রাজধানীর কর্মসূচিতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের পর তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শেষ পর্যন্ত সফরটি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা হয়নি।
দিল্লিতে জ্ঞানেশ বিরোধী কর্মসূচি (Mamata Banerjee)
বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা ইতিমধ্যেই দিল্লিতে(Mamata Banerjee) একাধিক কর্মসূচি নিয়েছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বুধবারও বিক্ষোভ হয় এবং একাধিক বিরোধী নেতাকে পুলিশ আটক করে। বৃহস্পতিবারও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: Sunita Ahuja: পছন্দের তালিকায় তিন তারকা! টলিউড নিয়ে মুখ খুললেন সুনীতা
এরই মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য বিরোধী জোটের একটি প্রতিনিধি দল সময় পেয়েছে। ১০ সদস্যের ওই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনা রয়েছে। মূলত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের অভিযোগ নিয়েই রাষ্ট্রপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তাঁরা।


