Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিপুল দাস, কোচবিহার: গোলেনাওহাটি (TMC Leader Death) অঞ্চলের ২৯৪ নম্বর বুথ এলাকার বাসিন্দা যোগেন্দ্র নাথ বর্মনের মৃতদেহ বৃহস্পতিবার সকালে তাঁর শোবার ঘর থেকে উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন।
পালাবদলের জের? (TMC Leader Death)
পরিবার সূত্রে জানা যায়, মৃতের পুত্রবধূ (TMC Leader Death) তাপসী বর্মন বর্তমানে এলাকার রানিং পঞ্চায়েত সদস্য। তাপসী বর্মনের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। মৃতের স্ত্রীরও দাবি, বিজেপির কিছু কর্মী তাঁদের ফোনে এবং সামনাসামনি পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন। এমনকি বাড়ি থেকে ডেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়েছে। এছাড়াও সেই টাকা জোগাড় করতে জমি বিক্রির কথাও ভাবতে হয়েছিল বলে পরিবারের দাবি।
অভিযোগ অস্বীকার বিজেপির (TMC Leader Death)
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। শীতলকুচি ৬ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুনীল চন্দ্র বর্মন জানান, যোগেন্দ্র নাথ বর্মন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় নানা দুর্নীতির অভিযোগ ছিল। পাশাপাশি পারিবারিক অশান্তিও ছিল বলে দাবি করেন তিনি। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Rudranil With Technicians: ‘রাজনীতি নয়, কাজ চাই’-টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে আশ্বাস রুদ্রনীলের
মানসিক চাপেই এই সিদ্ধান্ত?
পরিবারের দাবি, মানসিক চাপে পড়েই যোগেন্দ্র নাথ বর্মন নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ঘটনার খবর পেয়ে এলাকায় শীতলকুচি থানা-এর পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।


