Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত রাজধানী (Dhruv Rathee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ ঘিরে আগেই দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে তাকিয়ে এখন গোটা দেশের নজর দিল্লির দিকে।
রাতভর অভিযান, গ্রেফতার প্রায় হাজার (Dhruv Rathee)
বিক্ষোভের আগেই রাজধানীতে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। রাতভর অভিযানে প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ‘আরশোলা’ নেতা অভিজিৎ দীপকে-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই যন্তর মন্তরে জমায়েত শুরু হয়েছে বলে সূত্রের খবর। গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। আটক হয়েছেন ককরোচদের আইনি উপদেষ্টা রত্না সিংও।
ইন্টারনেট পরিষেবাতেও নিষেধাজ্ঞা (Dhruv Rathee)
পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপথ-কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দিল্লি পুলিশের আবেদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

২৬ হাজার পুলিশ-আধাসেনা (Dhruv Rathee)
বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। মধ্য দিল্লির একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। বিধিনিষেধ অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শহরজুড়ে প্রায় ২৬ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। বাতিল হয়েছে কলকাতা-দিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেসও। ফলে বিক্ষোভের আঁচ শুধু রাজধানীতেই নয়, তার প্রভাব পড়ছে দূরপাল্লার রেল পরিষেবাতেও।
আরও পড়ুন: Nandigram Election: গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, শুরুতেই পদ্মের দাপট
‘বিক্ষোভ হবেই’, অনড় দীপকে
তবে এত বিধিনিষেধের মধ্যেও কর্মসূচি থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি অভিজিৎ দীপকে। তাঁর দাবি, কর্মী-সমর্থক ও আন্দোলনকারীরা যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাবেন। ফলে শনিবার রাজধানীতে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।



