Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের (CM Suvendu Adhikari) পর প্রথম দুর্গাপুজো ঘিরে নতুন উদ্যোগের কথা তুলে ধরল বিজেপি সরকার। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আয়োজিত ‘উমা আগমনী’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি বছরে রাজ্যে নতুন ১২,৪০০টি দুর্গাপুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি অনুমোদন পাওয়া পুজোর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ছাড়িয়েছে। নতুন পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
পুজোর অনুমোদন নিয়ে জটিলতার প্রসঙ্গ (CM Suvendu Adhikari)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগের সরকারের (CM Suvendu Adhikari) আমলে পুজোর অনুমোদন নিয়ে জটিলতার প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, “বিগত দিনে দুর্গাপুজো করার জন্য হাই কোর্টে যেতে হত। এটা আমাদের কাছে দুঃখের ছিল, বেদনার ছিল।” এ বার পুজোর অনুমতি পেতে উদ্যোক্তাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে তাঁর জানা নেই বলেও দাবি করেন তিনি।
অনুমোদনের পরিসংখ্যান
অনুমোদনের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “২০২৫-এ প্রায় ৪৫ হাজার পুজো অনুমোদিত ছিল। এ বার ১২,৪০০ নতুন আবেদনকারীর পুজো অনুমোদন করেছে সরকার এবং অনুদানও দেওয়ার ব্যবস্থা করেছে।” তাঁর বক্তব্যে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, দুর্গাপুজোর গুরুত্ব এবং সনাতনী পরম্পরার প্রতি সরকারের সম্মানের বিষয়টিও উঠে আসে।
আরও পড়ুন: Eden Gardens: দেবীপক্ষের সূচনায় ইডেনে বর্ণাঢ্য আয়োজন
রাজনৈতিক পরিবর্তনের পর এ বারই প্রথম দুর্গোৎসবের আয়োজন করছে রাজ্য। তাই নতুন পুজোর অনুমোদন এবং অনুদানের হিসাবকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর অনুরোধে কলকাতার প্রায় ২০০টি পুজো কমিটি সরকারি এক লক্ষ টাকার অনুদান গ্রহণ করেনি।


