Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee House) বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা এসে পৌঁছেছে পুরকমিশনারের কাছে।
রাজ্য সরকারের সবুজ সংকেত (Abhishek Banerjee House)
রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই তৎপরতা (Abhishek Banerjee House) বাড়িয়েছেন পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তিনি অবিলম্বে কলকাতা পুরসভার বিল্ডিং (ইমারত) এবং অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) দপ্তরের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।
কী জানতে চেয়েছেন কমিশনার?
কলকাতা পুরসংস্থা সূত্রে জানা গেছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং অ্যাক্টের ৪০০ (১) নম্বর ধারা অনুযায়ী অভিষেকের ১৭ থেকে ২১টি সম্পত্তিকে আগেই নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে বিল্ডিং বিভাগ শেষ পর্যন্ত কী ব্যবস্থা গ্রহণ করেছে, কমিশনার মূলত সেটাই জানতে চেয়েছেন।
সূত্রের খবর, এই দুই দপ্তরের কাছ থেকে রিপোর্ট জমা পড়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বেআইনি অংশ ভেঙে ফেলার (Demolition) চূড়ান্ত নির্দেশ দেবেন পুরকমিশনার। উল্লেখ্য, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে চূড়ান্ত অনুমোদন দিয়ে রেখেছে। ফলে আইনি দিক থেকেও পুরসভার পদক্ষেপ করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। রিপোর্ট জমা পড়ার পর পুরসভা কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।


