Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর প্রথমবার বড় পর্দায় (Ranabaali) একসঙ্গে দেখা যাবে কিউট কপল বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে। তাঁদের নতুন ছবি রণবালি-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। ঊনবিংশ শতকের ভারতের এক ভয়াবহ সময়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।
গল্পের পটভূমি (Ranabaali)
রণবালির গল্পের পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ (Ranabaali) সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। খরা, ফসল নষ্ট হওয়া এবং খাদ্যের অভাবে লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের মুখে পড়েন। ইতিহাসবিদদের মতে, প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি ব্রিটিশ সরকারের নীতি এবং ত্রাণ ব্যবস্থার সীমাবদ্ধতাও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। বিভিন্ন ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এই দুর্ভিক্ষে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল।

মূল চরিত্রে কারা?
ছবিতে মূল চরিত্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি এমন এক বিদ্রোহী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন, যিনি নিজের এলাকার মানুষকে রক্ষা করতে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেন। রশ্মিকা মন্দানা অভিনয় করছেন জয়াম্মার চরিত্রে, যিনি রণবালির স্ত্রী এবং সংগ্রামের সঙ্গী। ব্রিটিশ আধিকারিক স্যার থিওডোর হেক্টরের ভূমিকায় রয়েছেন আর্নল্ড ভোসলু।

আরও পড়ুন: Trigrahi Yog: চন্দ্র, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ! কোন ৩ রাশির জীবনে আসতে পারে সুখবর?
ছবিটি ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

