Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: তপসিয়ায় মমতা-তৃণমূল (TMC Party Office Sealed) কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ। পুলিশের নির্দেশ , এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। এই ভবনে কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
কয়েকদিন ধরেই চলছিল দলীয় বৈঠক (TMC Party Office Sealed)
কয়েকদিন ধরেই তপসিয়ার নির্মীয়মাণ (TMC Party Office Sealed) তৃণমূল ভবনে বিভিন্ন দলীয় বৈঠক চলছিল। সূত্রের দাবি, সোশাল মিডিয়ায় সেই নিয়ে প্রচারও চলছিল। এর মধ্য়েই এই বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। তাদের তরফে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। এরপর শুক্রবার রাতেই শুরু হয় তৎপরতা। ঘটনাস্থলে যায় পুলিশের টিম, সিল করে দেওয়া হয় নির্মীয়মাণ ভবন এমনকী গেটের সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। বর্তমানে মেট্রোপলিটনের অফিসে বসে ঋতব্রত শিবির। অন্যদিকে তপসিয়ায় পুরনো অফিস ব্যবহার করে কালীঘাট শিবির।
কী নির্দেশ দেওয়া হয়েছে?
তপসিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পার্টি অফিস সিল করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই জায়গায় শুধুমাত্র নির্মাণকাজ করা যাবে। কোনও বৈঠক বা দলীয় কাজকর্ম করা যাবে না বলে নির্দেশ।
জানা যাচ্ছে, এই পার্টি অফিস নিয়ে কলকাতা পুরসভার তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে পদক্ষেপ করে পুলিশ।
রাতেই অফিসটি সিল করে দেওয়া হয়। পাশাপাশি অফিসের প্রবেশপথে গার্ডরেল বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে গেট।
পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, আপাতত ওই জায়গায় নির্মাণকাজ ছাড়া অন্য কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না।
আরও পড়ুন: Daily Rashifal 2026: বিয়ের যোগ থেকে নতুন চাকরির সুযোগ, শনিবার কেমন কাটবে আপনার?
তপসিয়ার এই তৃণমূলের পার্টি অফিস ঘিরে পুলিশের পদক্ষেপে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।


