Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Hiran Chatterjee) ৩২তম সংস্করণকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারের চলচ্চিত্র উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছেন আয়োজকরা। তারই মধ্যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হল। আর সেই আমন্ত্রণ জানাতে সুদূর দুবাইয়ে অভিনেতার বাসভবনে হাজির হলেন KIFF ২০২৬-এর জনসংযোগ ও সংবাদমাধ্যম সংক্রান্ত উপসমিতির চেয়ারম্যান ড. হীরন্ময় চট্টোপাধ্যায়, যিনি হীরান নামেও পরিচিত।
কেন এই উদ্যোগ? (Hiran Chatterjee)
দুবাইয়ে সঞ্জয় দত্তের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন হীরন্ময় (Hiran Chatterjee)। সেখানে অভিনেতার হাতে তুলে দেওয়া হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ। তাঁদের এই সাক্ষাৎ ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমার পরিচিতি আরও বাড়ানোর ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Assam Dress Code: জিনস, টি-শার্ট, লেগিংস নিষিদ্ধ! অসমের সচিবালয়ে কর্মীদের জন্য নয়া নিয়ম
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন ভাষার সিনেমা, পরিচালক, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের মিলনক্ষেত্র হয়ে ওঠে এই উৎসব। ফলে সঞ্জয় দত্তের মতো বলিউডের পরিচিত মুখকে উৎসবে সামিল করার উদ্যোগ নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।


