Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হঠাৎ অসুস্থ হয়ে রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss) থেকে বেরিয়ে আসতে হল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে। তাঁর আকস্মিক প্রস্থানে মন খারাপ শোয়ের অন্য প্রতিযোগীদের। একই সঙ্গে ঝিলমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও। জানা গিয়েছে, পিত্তথলিতে বড় পাথর ধরা পড়ায় অস্ত্রোপচার করানো জরুরি হয়ে পড়েছে তাঁর।
কী হয়েছিল? (Bigg Boss)
শো চলাকালীনই অসুস্থ বোধ করেন (Bigg Boss) ঝিলম। পরে চিকিৎসকদের পরীক্ষায় তাঁর পিত্তথলিতে পাথরের বিষয়টি সামনে আসে। পাথর বড় হয়ে যাওয়ায় তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই কারণেই মাঝপথে শো ছাড়তে হয় তাঁকে।
ঝিলমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে নানা প্রশ্ন উঠতে থাকে। এক চিকিৎসকও বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝিলমের বাবা জানান, মেয়ের পিত্তথলির পাথর বড় হয়ে গিয়েছে এবং অস্ত্রোপচার প্রয়োজন। পাশাপাশি, মেয়ের অসুস্থতা নিয়ে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: Kolkata Durga Puja: পুজোর ভিড় সামলাতে তৎপর কলকাতা পুলিশ, তৃতীয়া থেকেই বাড়তি নজরদারি
বিদায়ের মুহূর্তে আবেগ সামলাতে না পেরে প্রতিযোগীরা একসঙ্গে দুর্গার আগমনী গান গেয়ে ওঠেন। সেই দৃশ্য ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।


