Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গে বিজেপির সরকার শপথ (Mithun Chakraborty) নিয়েছে। সেই দলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার এক সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন তিনি। তার মুখে উঠে এল বেঙ্গল ফাইলসের কথা।
হড়কে গেছে সরকার (Mithun Chakraborty)
“বেঙ্গল ফাইল না হওয়ায় খুব দুঃখ পেয়েছিলাম। আমার ছেলে সেখানে অভিনয় করেছিল, আমিও অভিনয় করেছিলাম। জীবনে এমন কোনওদিনই হয়নি যে আমার ফিল্মকে রাজনৈতিক ভাবে দাগিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে। বলা হচ্ছে, এটা রাজনৈতিক ছবি। কিসের রাজনৈতিক ছবি? আমাদের স্বাধীনতার আগে যেই জিনিসগুলো হয়েছে, সেটা রাজনৈতিক হয় কিভাবে? আরে সব জায়গায় আপনারা হিন্দু-মুসলিম দেখেন, কিন্তু সত্যিটা দেখেন না। আপনাদের অসুবিধা কী? তেল দিয়েই যাও, দিয়েই যাও, এত তেল দিয়েছে যে সরকার হড়কে গেছে।”
আরও পড়ুন: NPDS Case: NDPS মামলায় গ্রেফতার ডোমকল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির স্বামী


