Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এল নিনোর (Southwest Pacific Cyclones) সম্ভাব্য প্রভাব ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে। নিউজিল্যান্ডের সংস্থা আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড এর প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আগামী নভেম্বর থেকে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে এই অঞ্চলে ৭ থেকে ১১টি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত চারটি ঝড় ভয়াবহ শক্তি অর্জন করতে পারে।
ঝড়ের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা (Southwest Pacific Cyclones)
সাধারণত দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি (Southwest Pacific Cyclones) মরশুমে গড়ে প্রায় ন’টি ঘূর্ণিঝড় তৈরি হয়। সেই তুলনায় এ বার ঝড়ের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখার পূর্বদিকের অঞ্চলগুলিতে।
কোন ঝড় বেশি শক্তিশালী? (Southwest Pacific Cyclones)
সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলির মধ্যে কয়েকটি ক্যাটাগরি ৩ বা তার বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এখনই কোনও নির্দিষ্ট ঝড়ের অভিমুখ কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এল নিনোর প্রভাব
এই পরিস্থিতিতে এল নিনোর সম্ভাব্য প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে।
আরও পড়ুন: Kanchan Mallick Sreemoyee Chattaraj: সম্পর্ক নিয়ে কটাক্ষ, তবু ভালোবাসায় অটুট কাঞ্চন-শ্রীময়ী!


