Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঝআকাশে হাইজ্যাকের (Air India Flight) সতর্কবার্তা ঘিরে চাঞ্চল্য ছড়াল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী AI-2030 বিমানটিকে মাঝপথে জয়পুরে নামিয়ে আনা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করলেও কয়েক সেকেন্ডের জন্য পাঠানো একটি বিশেষ সংকেতকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্বেগ। কেন ওই সংকেত পাঠানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার সূত্রপাত (Air India Flight)
ঘটনার সূত্রপাত বিমানের পাইলটের (Air India Flight) পাঠানো ‘স্কোয়াক ৭৫০০’ কোড থেকে। বিমান চলাচলের ক্ষেত্রে এই সংকেতকে হাইজ্যাক বা বিমানের উপর বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হয়।
কয়েক সেকেন্ডের সংকেত
জানা গিয়েছে, আমদাবাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের র্যাডারে কয়েক সেকেন্ডের জন্য এই সংকেত ধরা পড়ে। এরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটির গতিপথ পরিবর্তন করে জয়পুরে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: Durga Puja 2026: দেবীপক্ষে কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ?
নির্ধারিত গন্তব্য দিল্লি হলেও শেষ পর্যন্ত জয়পুর বিমানবন্দরে নামে বিমানটি। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ বিমানটিকে বিমানবন্দরের আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার স্বার্থে এই জায়গায় বিমানটিকে অন্য বিমান ও মূল টার্মিনাল থেকে পৃথক রাখা হয়। এরপর শুরু হয় প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা। বিমানটিকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা।


