Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ চারদিকে সাজ সাজ রব, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের সময়ক্ষণে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান তিনি

ভোট দেওয়াটা অত্যন্ত জরুরি (Narendra Modi)
বিশেষ করে মহিলা ও যুবদের ভোট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করেন। তিনি আরও বলেন, তাঁরা যাতে বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার আর্জি জানান মোদি।
কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)
তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

৭ জেলার ১৪২টি আসনে নির্বাচন চলছে (Narendra Modi)
আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে নির্বাচন চলছে। ৭ টা থেকে বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। আর তার আগেই রাজ্যের ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন
গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে। প্রথম দফায় রেকর্ড ভোটদান হয়েছে। ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। এবার দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই এবার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। ভোটদানের জন্য বিশেষ করে মহিলা ও যুবশক্তিকে আহ্বান জানান তিনি।



