Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরবের বিমানবন্দর ও বিমান চলাচল (Saudi Flight Crisis) পরিকাঠামোকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ বাড়ায় ভারত-সৌদি উড়ান পরিষেবায় অনিশ্চয়তা আরও বাড়ল। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক ভারতীয় বিমান সংস্থা সৌদি আরবগামী এবং সেখান থেকে ভারতে আসার উড়ান বাতিলের সময়সীমা বাড়িয়েছে। ফলে যাত্রীদের যাত্রা পরিকল্পনা নিয়ে নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে।
কবে পর্যন্ত বাতিল? (Saudi Flight Crisis)
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, রিয়াধ, জেদ্দা (Saudi Flight Crisis) এবং দাম্মামগামী ও ওই শহরগুলি থেকে ছেড়ে আসা তাদের সমস্ত উড়ান ২০ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। বাতিল হওয়া উড়ানের যাত্রীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
একই পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও। সংস্থাটি ২০ অক্টোবর পর্যন্ত রিয়াধ, জেদ্দা ও দাম্মামের উড়ান স্থগিত রেখেছে। যাত্রীরা চাইলে বিনামূল্যে অন্য তারিখে টিকিট পুনর্নির্ধারণ করতে পারবেন অথবা সম্পূর্ণ টাকা ফেরত নিতে পারবেন।
আরও পড়ুন: Russia Earthquake: কামচাটকায় ফের শক্তিশালী ভূমিকম্প!
অন্যদিকে, ইন্ডিগো রিয়াধ, জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী উড়ান ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আকাসা এয়ারও রিয়াধের উড়ান ২৪ অক্টোবর এবং জেদ্দার উড়ান ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে। তাই যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশিকা দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।


