Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আবহে কলকাতায় বিশেষ (Sourav Ganguly Biopic) চমক দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বলিউড অভিনেতা রাজকুমার রাও। মহাষ্টমীর দিন শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপে একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের। আরও বিশেষ বিষয় হল, সৌরভের সঙ্গে কলকাতার সেই পুজোগুলিতেই ঘুরবেন রাজকুমার, যেগুলির সঙ্গে ছোটবেলা থেকেই জড়িয়ে রয়েছে ‘দাদা’র আবেগ ও স্মৃতি। আসন্ন ছবি ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’কে ঘিরে এই বিশেষ সফর ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
দর্শকদের মধ্যে কৌতূহল (Sourav Ganguly Biopic)
সৌরভের বায়োপিকের ঘোষণা (Sourav Ganguly Biopic) হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। এই ছবিতে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। আগামী ১৪ মে, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
ছবির প্রচার
ছবির প্রচারকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে দুর্গাপুজোর মতো বড় সাংস্কৃতিক উৎসবকেই বেছে নিয়েছেন নির্মাতারা। পরিকল্পনা অনুযায়ী, সোমবার কলকাতায় আসবেন রাজকুমার রাও। মহাষ্টমীর দিন তিনি সৌরভের সঙ্গে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পরিচিত পুজো মণ্ডপে যাবেন। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। ছবির টিমের কয়েকজন সদস্যও এই সফরে তাঁদের সঙ্গী হতে পারেন।
আরও পড়ুন: Vande Bharat: কামারকুণ্ডুতে যাত্রী বিক্ষোভ, প্রায় এক ঘণ্টা থমকে রইল হাওড়া-গয়া বন্দে ভারত!
ছবির ঘোষণার পর এই প্রথম সৌরভ ও রাজকুমারকে একসঙ্গে জনসমক্ষে দেখা যাওয়ার কথা। ফলে ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সিনেমাপ্রেমীদের মধ্যেও এই সাক্ষাৎ নিয়ে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।


