Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শুধু ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট! দম ফেলার ফুরসৎটুকুও মিলছে না ভারতীয় ক্রিকেটারদের (Sanju Samson)। দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার ঠাঁসা ক্রীড়াসূচি নিয়ে নানা মহলে সমালোচনা চললেও, এবার খোদ দলের অন্দর থেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ পেল। যদিও সরাসরি বোর্ডকে কাঠগড়ায় তোলেননি, তবে সঞ্জু স্যামসনের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে যে এই অন্তহীন ক্রিকেট সূচিতে মোটেই খুশি নন তারকারা।
অনুশীলনের আক্ষেপ (Sanju Samson)
বেঙ্গালুরুতে বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর, সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। তাঁর মতে, পর পর ম্যাচ খেলার চাপে সঠিকভাবে অনুশীলন করার সুযোগটুকুও পাওয়া যাচ্ছে না। সঞ্জু বলেন, বর্তমানের সূচি অনুযায়ী মাঠে নেমে নিজেকে প্রস্তুত করার পর্যাপ্ত সময় থাকে না। এই পরিস্থিতিতে শুধুমাত্র অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার ওপর ভর করেই মাঠে নামতে হয়।
নিউজিল্যান্ড সফর উদাহরণ (Sanju Samson)
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই সামান্য বিরতিতে নিউজিল্যান্ড উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। মাত্র পাঁচদিনের ব্যবধানে ফের মাঠে নেমে পড়তে হবে সঞ্জুদের। এই সফর প্রসঙ্গে তিনি জানান, সেখানে পৌঁছানোর পর মাত্র একটি দিন অনুশীলনের সুযোগ মিলবে, আর তার পরের দিনই ম্যাচ। এই স্বল্প সময়ে নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কতটা কঠিন, তা স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন: IPL Auction 2027: তিন বছর পর দেশের মাটিতে আইপিএল নিলাম, কোথায় বসছে আসর?
খেলোয়াড়দের ক্লান্তি (Sanju Samson)
টানা ম্যাচ খেলার ফলে ক্রিকেটাররা যে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন, তা সঞ্জুর কথাতেই স্পষ্ট (Sanju Samson)। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ড সফর—যেখানে টি-২০, ওয়ানডে এবং টেস্ট—সব ফরম্যাটেই খেলার কথা সঞ্জুদের। এরপরেই রয়েছে শ্রীলঙ্কা সিরিজ এবং পরবর্তীতে জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। একের পর এক আন্তর্জাতিক সিরিজে ঠাঁসা এই সূচি যে ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য।



