Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: তিন বছর পর ফের দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএল-এর নিলাম (IPL Auction 2027)। আগামী ডিসেম্বরের মিনি নিলামের জন্য জাঁকজমকপূর্ণ গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেন্যু এবং দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেও এখন শুধু বিসিসিআই-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
গোয়ায় নিলাম (IPL Auction 2027)
একটি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএল মিনি নিলাম। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর আয়োজিত হবে নিলামের অফিশিয়াল ব্রিফিং। ফ্র্যাঞ্চাইজিগুলোর যাতায়াত এবং থাকার বন্দোবস্ত করতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত প্রাথমিক তথ্য তাদের জানিয়ে দিয়েছে বোর্ড। তবে এখনও পর্যন্ত অফিশিয়াল ঘোষণা না হওয়ায় দিনক্ষণ কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন প্রত্যাবর্তন? (IPL Auction 2027)
গত তিন বছর ধরে বিদেশের মাটিতেই অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবির মাটিতে বসেছিল এই মেগা আসর। দীর্ঘ তিন বছর পর সেই বিদেশযাত্রার ধারায় ছেদ পড়ছে। কিন্তু হঠাৎ কেন দেশের মাটিতে ফেরার সিদ্ধান্ত? জানা গিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতে বিয়ের মরশুম চলায় পাঁচতারা হোটেল পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। বিশেষ করে মিনি নিলামের আয়োজনের জন্য কমপক্ষে ১০০টির বেশি ঘরের প্রয়োজন হয়, যা এই সময়ে গোয়াতে সুবিধাজনক বলেই মনে করছে বোর্ড।
সূচি নিয়ে ধোঁয়াশা (IPL Auction 2027)
নিলামের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। ফলে নিলামের দিনক্ষণ বা ওই ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে কিছুটা জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে দিল্লির স্টেডিয়ামে সংস্কারমূলক কাজের জেরে ১৩ ডিসেম্বরের ম্যাচের ভেন্যু বদল হতে পারে বলে খবর রয়েছে।
আরও পড়ুন: Neeraj Chopra: চোট সারিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে নীরজ
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (IPL Auction 2027)
নিলামের চূড়ান্ত দিন ঘোষণার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামতও চেয়েছে বিসিসিআই (IPL Auction 2027)। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়মটি। উল্লেখ্য, এই নিয়ম নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এবং একাধিক তারকা ক্রিকেটার প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এখন দেখার, নিলামের আগে এই নিয়মের ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বোর্ড।



