Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: KKR-এর CEO বেঙ্কি মাইসোর শেয়ার করলেন কেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণ (Andre Russell)।
রাসেলের অবসর প্রসঙ্গে বেঙ্কি মাইসোর (Andre Russell)
২০২৬ সালের আইপিএল-এর নিলাম আয়োজিত হবে ১৬ দেকম্বর আবু ধাবিতে। আর তার আগেই সবাইকে চমকে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে দলের দীর্ঘদিনের তারকা আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা। তারপরেই অবসরের কথা জানান রাসেল। তবে কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। এই তারকা নাইটকে দেখা যাবে পাওয়ার কোচের ভূমিকায়। এবার সেই বিষয়ে মুখ খুলেন কলকাতা নাইট রাইডার্সের CEO বেঙ্কি মাইসোর। জানালেন নিলামের আগে পার্সে বেশি টাকা নিয়ে নামার জন্যই মূলত এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, তাঁকে নতুন দায়িত্ব দেওয়ার নেপথ্যে শাহরুখ খানেরও ভূমিকা রয়েছে বলে জানালেন তিঁনি (Andre Russell)।

KKR-এর সাথে চুক্তি অনুযায়ী ১২ কোটি টাকা ছিল রাসেলের বেতন। অনেকের মতে রাসেলকে রিটেইন করলে নিলামের আগে কলকাতার পকেটে ১২ কোটি টাকা কম থাকতো। অনেকের মতেই রাসেলের মতো ক্রিকেটারের জন্য এই মূল্য যথাযথ। তবে আসল বিষয় জানালেন KKR-এর CEO। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিঁনি এই নিয়ে মুখ খুলেছেন (Andre Russell)।

KKR-এর CEO বলেন, ‘অনেকেই ভুলে যাচ্ছেন একটা বিষয়। ২০২৫ সালের IPL-এর আগে কল্কাতার রিটেইন করা ক্রিকেটারদের তালিকায় প্রথমেই ছিলেন রাসেল। তাই ১২ কোটি টাকার চুক্তি হলেও, ওঁকে ধরে রাখার জন্য ১৮ কোটি টাকা খরচ হয়েছিল পার্স থেকে। এ বারেও সেটাও হতো। মিনি অকশনের আগে সেই কারণেই ওঁকে রিটেইন করা হয়নি।’ তবে ১২ কোটি টাকা খরচ হলে টিম ম্যানেজমেন্ট কোনওভাবেই রাসেলকে ছাড়ত না কলকাতা, সেটাও জানালেন বেঙ্কি মাইসোর।

আরও পড়ুন: FIFA Peace Award: ট্রাম্প পেলেন ফিফা পিস প্রাইজ
KKR ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরে রাসেল খুবই চিন্তায় ছিলেন বলে জানান তিঁনি। KKR-এর সঙ্গে এত বছরর সম্পর্ক ভেঙে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না দীর্গদিনের কলকাতার এই তারকা ব্যাটার। চিন্তায় ছিলেন এত বছর পরে নিলামে দল পাওয়া নিয়েও। বেঙ্কি মাইসোরকে জানান, অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে তাঁকে। রাসেলের এমন অবস্থা জানার পরে এগিয়ে আসেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তিঁনিই পরামর্শ দেন রাসেলকে পাওয়ার কোচের পদে দায়িত্ব দেওয়ার জন্য আর পরের মরশুমে সেই নতুন ভূমিকায় দেখা যাবে এই বিধ্বংসী ব্যাটারকে (Andre Russell)।


