Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লখনউ সুপার জায়ান্টসের স্পিন বোলিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (LSG Spinner)। ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ট্যাগ করে সামাজিক মাধ্যমে তিনি সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। নিজের দক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখে শিবরামকৃষ্ণন জানিয়েছেন, দল সুযোগ দিলে তিনি মাঠে নিশ্চিতভাবেই ফল এনে দেবেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। আপনার যদি স্পিন বোলিং কোচের প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমার বিশ্বাস, আমি ফল এনে দিতে পারব।”
ম্যাচ উইনার গড়ে তোলার লক্ষ্য (LSG Spinner)
শুধুমাত্র কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেই থেমে থাকেননি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার, টি-২০ ফর্ম্যাটে স্পিনারদের আসল ম্যাচ উইনার হিসেবে তুলে ধরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। আধুনিক ক্রিকেটের এই দ্রুতগতির সংস্করণে স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে চান শিবরামকৃষ্ণন। তাঁর এইবার লক্ষ্য, টি-২০ ক্রিকেটেও যে স্পিনাররা দলকে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন, তা মাঠে করে দেখানো। বর্তমানে লখনউ ফ্র্যাঞ্চাইজির স্পিন বোলিং কোচের দায়িত্বে রয়েছেন কার্ল ক্রো। প্রাক্তন এই ইংলিশ প্রথম শ্রেণির ক্রিকেটার কেকেআর শিবির ছেড়ে ২০২৬ আইপিএলের আগে লখনউ দলে যোগ দিয়েছিলেন।
ট্রেড উইন্ডোতে বড় রদবদল (LSG Spinner)
আসন্ন আইপিএল মরসুমের আগে ট্রেড উইন্ডোতে বেশ বড়সড় চমক দিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG Spinner)। দিল্লি ক্যাপিটালস থেকে তারকা ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে দলে ভিড়িয়েছে এলএসজি। এর বিনিময়ে লখনউ ছেড়ে আবার পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লিতে ফিরে গিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ। ২০২৭ আইপিএলের জন্য পন্থকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যপক্ষে, চায়নাম্যান বোলার কুলদীপের জন্য লখনউকে খরচ করতে হচ্ছে ১৩.৫ কোটি টাকা। দিল্লির জার্সিতে বিগত পাঁচ মরশুমে দারুণ পারফর্ম করে ৬৫ ম্যাচে ৭২ উইকেট শিকার করেছেন কুলদীপ। আইপিএলে নিজেকে অন্যতম সফল বোলার হিসেবে প্রমাণ করা এই বাঁ হাতি স্পিনার এবার লখনউয়ের স্পিন আক্রমণ সামলাবেন।
আরও পড়ুন: Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে কী জানালেন অধিনায়ক শ্রেয়াস ও কোচ গম্ভীর?
উল্লেখ্য, ২০২৬ সালের নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছিল এলএসজি, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর ছিল। তবে মাত্র এক মরশুম পরেই তাঁকে দল থেকে মুক্তি দিল লখনউ ম্যানেজমেন্ট।



