Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে কেকেআর (KKR vs CSK)।
হারের গ্লানি ভুলে ঘুরে দাঁড়াবে কেকেআর? (KKR vs CSK)
নাইটদের ম্যাচে এই মুহূর্তে উন্মাদনার বদলে ঘিরে রেখেছে হতাশা। এই মরশুমে এখনও আকাশের কালো মেঘ সরিয়ে জয়ের আলো দেখেনি কলকাতা নাইট রাইডার্স। সমর্থকদের চূড়ান্ত হতাশা রূপ নিয়েছে সমালোচনার। কিন্তু এই হারের গ্লানি সরিয়ে কি চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটের অন্দরে (KKR vs CSK)।
চার ম্যাচের মধ্যে হারতে হয়েছে তিনটে ম্যাচেই আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট জুটেছে কেকেআর-এর ভাগ্যে। বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট না পেলে সেই ম্যাচেও যে কি হত বলা কঠিন। জেতা ম্যাচও কার্যত দান করে এসেছে নাইট বাহিনী। বোলিংয়ের কঙ্কালসার চেহারা প্রতিটা ম্যাচে যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। তবে শ্রীলঙ্কান পেসার পাথিরানা লঙ্কান বোর্ডের ছাড়পত্র পেয়েছেন আর সেটা কিছুটা হলেও নাইট বাহিনীর জন্য স্বস্তির। তবে অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে ধুঁকছে শাহরুখ খানের দল। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে কি দলে বেশ কিছু পরিবর্তন আনবে নাইট বাহিনী?

শুরুতেই যদি দেখা যায় ওপেনার ফিন অ্যালেন চার ম্যাচ খেলেও এখনও ছন্দে ফিরতে পারেননি। তাঁর চার ম্যাচে সংগ্রহে ৮০ রান। অতিরিক্ত তাড়াহুড়ো করে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তিনি। সেই জায়গায় দল আসতে পারেন আরেক নিউ জিল্যান্ড তারকা টিম সেইফার্ট। রাহানে নামবেন তাঁর সঙ্গে জুটি বেঁধে। তিন নম্বরে থাকবেন অঙ্গকৃষ রঘুবংশী (KKR vs CSK)।

গত ম্যাচে ক্যামেরন গ্রিন বল করে এক উইকেট নিলেও তিনি দলকে সেই ভরসা জোগাতে পারেননি। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছে এই অজি অলরাউন্ডার। এই অবস্থায় যদি পাথিরানা শিবিরে যোগ দেন সেক্ষেত্রে তাঁকে প্রথম একাদশে সুজো দেওয়া হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর অন্যদিকে স্কোয়াডে রয়েছেন রাচীন রবীন্দ্র। তাঁকেও খেলানো হতে পারে। সুনীল নারিনও আশা করা যাচ্ছে জায়গা পাবেন প্রথম একাদশে।
আরও পড়ুন: UP Minimum Wages: নয়ডায় শ্রমিক অসন্তোষ, ন্যুনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের
সূত্রের খবর ব্যান্ডেজ নিয়েই অনুশীলন করেছেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। তাহলে স্পিন বিভাগে জুটি বাঁধবেন বরুণ। প্রসঙ্গত বরুণও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছন্দ হারিয়েছেন এখন নিজের ছন্দ খুঁজে পাননি তিনি। তবে বরুণ দলে ফিরলে বাদ পড়তে পারেন অনুকূল রায়। পেস বিভাগে বৈভব অরোরার সঙ্গে থাকবেন কার্তিক ত্যাগী আর তাহলে বাদ পড়তে পারেন নবদীপ সাইনি। তবে উমরান মালিককে খেলানোরও দাবি উঠছে। এখন দেখার এই ম্যাচে জয়লাভ করতে পারে কিনা কেকেআর (KKR vs CSK)।


