Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: যাদবপুরে বুলডোজার দিয়ে বুকস্টল (Jadavpur Bookstall Demolition) ভাঙতে আসা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম। সোমবার সিপিআইএম-এর যাদবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। জরুরী ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল তথা মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বামেদের বুকস্টল ভাঙা নিয়ে বিতর্ক (Jadavpur Bookstall Demolition)
দুর্গাপুজোতে নাগেরবাজার, বারাসত, ঢাকুরিয়া, এন্টালি (Jadavpur Bookstall Demolition) সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম সহ বামেদের বুকস্টল ভাঙা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার চোরবাগানে যখন মর্মান্তিক ঘটনা ঘটছে, তখন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে সিপিআইএম এর বুকস্টল ভাঙতে বুলডোজার, পুরসভার গাড়ি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাদবপুর থানার পুলিশ হাজির হয়। সিপিআইএম নেতা ও কর্মীরা বাধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সিপিআইএম নেতা, মহিলা কর্মীরা মানববন্ধন করে গোটা বুকস্টল ঘিরে ফেলেন। সরকারি বা হাইকোর্টের কোনও অর্ডার দেখাতে পারেনি পুলিশ বলে অভিযোগ। সিপিআইএম-এর বক্তব্য নির্দিষ্ট কোনও অর্ডার ছাড়া কী করে কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ বুলডোজার নিয়ে বুকস্টল ভাঙতে আসল?
আরও পড়ুন: Tiger Shroff: ‘মুম্বইয়ে দাদাগিরি চলবে না’, টাইগার শ্রফের সঙ্গে দেখা করে কড়া বার্তা শিন্দের
রবিবার যাদবপুরে সিপিআইএম-এর বুকস্টলে যান মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বেশ কিছু বই কেনেন তিনি। এবং বুলডোজার নিয়ে বুকস্টল ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বইয়ের স্টল ভাঙতে কেন বুলডোজার? কেন ময়লা ফেলার গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে? এরপরই এই নিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম।


