Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে ফের বলিউড তারকাকে লক্ষ্য (Tiger Shroff) করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বেরোনোর সময় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, পর পর পাঁচ রাউন্ড গুলি চলে। তবে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন টাইগারের গাড়িচালকও।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ (Tiger Shroff)
ঘটনার পর অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর (Tiger Shroff) বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। সেখানে উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফও। পরে প্রকাশ্যে আসা ছবিতে অভিনেতার শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ দেখা যায়। শিন্দের দাবি, বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোয় টাইগারের হাতে আঘাত লেগেছে। অভিনেতা ও তাঁর পরিবার আতঙ্কিত হলেও তিনি নিরাপদে রয়েছেন বলে জানান উপমুখ্যমন্ত্রী।
হামলার তীব্র নিন্দা (Tiger Shroff)
এই হামলার তীব্র নিন্দা করে শিন্দে বলেন, মুম্বইয়ে ভয় দেখিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বরদাস্ত করা হবে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে যুক্ত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: DESU 7 Film Review: ভরপুর অ্যাকশন, রোম্যান্সে মাখামাখি, কেমন হল দেবের দেশু ৭?
তবে টাইগারকে লক্ষ্য করে এই হামলার অভিযোগ নতুন করে বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানো, সইফ আলি খানের বাড়িতে হামলা এবং পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলিচালনার মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেকেও একাধিকবার নিশানা করার খবর সামনে এসেছে।


