Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর উৎসবের মধ্যেই দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির (Weather Alert) আশঙ্কা। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। ভারতের আবহাওয়া দফতর (IMD) তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কয়েকটি এলাকায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
বৃষ্টির দাপট বাড়তে পারে (Weather Alert)
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Alert) অনুযায়ী, দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ১৬ থেকে ২২ অক্টোবরের মধ্যে বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। চেন্নাই ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)
মঙ্গলবার পর্যন্ত কেরল, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ (Weather Alert) কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী কর্নাটক ও দক্ষিণ কর্নাটকের কিছু অংশেও বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রের কয়েকটি অঞ্চলে বজ্রপাত এবং দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Rajkumar Rao: ম্যাডক্স স্কোয়্যারে বাস্তবের ও পর্দার ‘দাদা’, সৌরভের সঙ্গে ঢাক বাজালেন রাজকুমার রাও
অন্যদিকে, পশ্চিমবঙ্গে পুজোর সপ্তাহে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে পুজোর আনন্দে আপাতত আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা কম।


