Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার দুর্গাপুজোর আবহে এ বার এক (Rajkumar Rao) ফ্রেমে ধরা দিলেন বাস্তবের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পর্দার ‘দাদা’ রাজকুমার রাও। অষ্টমীর দুপুরে বালিগঞ্জের জনপ্রিয় পুজোমণ্ডপ ম্যাডক্স স্কোয়্যারে একসঙ্গে ঢাক বাজালেন দু’জনে। আসন্ন বায়োপিক ‘দাদা’-র প্রচারকে কেন্দ্র করেই তাঁদের এই বিশেষ উপস্থিতি ঘিরে উৎসাহ দেখা গেল পুজোপ্রেমীদের মধ্যে।
বাঙালি সাজে অভিনেতা (Rajkumar Rao)
মেরুন পাঞ্জাবি ও ঘিয়ে রঙের (Rajkumar Rao) পাজামায় সেজেছিলেন রাজকুমার। অন্য দিকে, গাঢ় নীল পাঞ্জাবি এবং সাদা পাজামায় হাজির হন সৌরভ। প্রতিমার সামনে পাশাপাশি দাঁড়িয়ে ঢাক বাজান তাঁরা। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রিয় ক্রিকেট তারকা এবং বলিউড অভিনেতাকে একসঙ্গে দেখতে মণ্ডপে ভিড় জমে যায়।
কলকাতায় পৌঁছেই রাজকুমার প্রথমে গিয়েছিলেন সৌরভের বাড়ির দুর্গাপুজোয়। সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি লুচি ও আলুর তরকারির স্বাদও নেন অভিনেতা। এর পর সৌরভকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন ছবির প্রচারে।
দাদার সঙ্গে পুজো পরিক্রমা
রাজকুমারকে কলকাতার পুজো ঘুরিয়ে দেখানোই আপাতত তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সৌরভ। অন্য দিকে, রাজকুমারের কথায়, দুর্গাপুজোর অভিজ্ঞতা তাঁর কাছে বরাবরই বিশেষ। এর আগে স্ত্রী পত্রলেখার সঙ্গে কলকাতায় পুজো দেখতে এসেছিলেন তিনি। তবে এ বার সৌরভের চরিত্রে অভিনয় করার কারণে সেই অভিজ্ঞতা আরও তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: Tiger Shroff: ‘মুম্বইয়ে দাদাগিরি চলবে না’, টাইগার শ্রফের সঙ্গে দেখা করে কড়া বার্তা শিন্দের
সৌরভের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘দাদা’ বায়োপিক। ছবির জন্য রাজকুমার ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স এবং সৌরভের বাড়িতে শুটিং করেছেন। এত দিন দু’জনকে একসঙ্গে দেখা না গেলেও অষ্টমীর এই সাক্ষাৎ ছবিকে ঘিরে আগ্রহ আরও বাড়াল।


