Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্রান্সের প্যারিস থেকে দেশে (Bhagwant Mann) ফেরার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। এমনই অভিযোগ তুলেছে আম আদমি পার্টি (আপ)। দলের দাবি, রাজনৈতিক কারণে ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আপ। যদিও বিমানবন্দরে তাঁকে আটকে রাখার কারণ এবং জরিমানার বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি।
তিন ঘন্টা পর হাতে ব্যাগ (Bhagwant Mann)
পঞ্জাবে আপের মিডিয়া ইনচার্জ (Bhagwant Mann) বালতেজ পান্নুর দাবি, প্যারিস থেকে ফেরার পর বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ভগবন্তকে। তাঁর ব্যাগপত্রও সময়মতো হাতে দেওয়া হয়নি। বারবার জানানো হচ্ছিল, সেগুলি পরীক্ষা করা হচ্ছে। প্রায় তিন ঘণ্টা পর ব্যাগ হাতে পাওয়ার পরে বিমানবন্দর থেকে বেরোনোর সময় ফের তাঁকে আটকানো হয় বলে অভিযোগ।
উপরমহল থেকে চাপ? (Bhagwant Mann)
পান্নুর আরও দাবি, বিমানবন্দরের আধিকারিকেরা ভগবন্তকে জানিয়েছেন, উপরমহল থেকে তাঁদের উপর চাপ ছিল। এরপরই মুখ্যমন্ত্রীর হাতে ৫০ হাজার টাকা জরিমানার চালান ধরানো হয় বলে অভিযোগ করেছে আপ। তবে ঠিক কোন কারণে এই জরিমানা করা হয়েছে, সে বিষয়ে দলের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: Mohan Bhagwat: ভারতে ‘রেজিম চেঞ্জ’-এর চেষ্টা চলছে? দশেরার মঞ্চে বড় সতর্কবার্তা ভাগবতের!
আপের বক্তব্য, একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন আচরণ শুধু তাঁকে নয়, পঞ্জাবকেও অপমান করার সামিল। এর আগেও ভগবন্ত মানের বিদেশ সফরের অনুমতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল দলটি।


