Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রহ-নক্ষত্রের অবস্থান (Dashami Horoscope) অনুযায়ী আজকের দিনটি বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে। কারও সামনে আসতে পারে নতুন উপার্জনের সুযোগ, কারও জন্য অপেক্ষা করছে কর্মক্ষেত্রে সাফল্য। আবার সম্পর্ক ও পারিবারিক বিষয়ে কাউকে কাউকে সতর্ক থাকতে হবে। দেখে নিন, মেষ থেকে কর্কট-আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ রাশি (Dashami Horoscope)
আজ মেষ রাশির জাতক-জাতিকাদের (Dashami Horoscope) সামনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আয় বাড়লেও খরচের দিকে নজর রাখা জরুরি। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, নইলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে, যা মানসিক অস্বস্তি বাড়াবে। পরিবারের তরফে পাওয়া দায়িত্ব সময়মতো পালন করার চেষ্টা করুন। ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।
বৃষ রাশি (Dashami Horoscope)
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আনন্দ ও ইতিবাচকতায় ভরা থাকতে পারে। একাধিক সূত্র থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় কোনও চুক্তির সুযোগ পেতে পারেন। তবে জমি-বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কারও সঙ্গে পরিচয় হতে পারে। প্রেমের সম্পর্কেও সুখের আবহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে আজ নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও উদ্যোগ শুরু করতে পারেন। সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। সন্তানের চাকরি বা পেশাগত সাফল্যে পরিবারে খুশির পরিবেশ তৈরি হবে। তবে কর্মক্ষেত্রে অন্যের অনৈতিক কাজে সঙ্গ দেবেন না। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও সংবেদনশীল থাকুন। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ জটিলতা বাড়াতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় কিছু বাধার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: Shreya Ghoshal: মুম্বইয়ে বাঙালিয়ানার সুর! মুখোপাধ্যায় বাড়ির পুজোয় শ্রেয়ার গানে মুগ্ধ দর্শক
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনার কাজের স্বীকৃতি পরিবারের সম্মান বাড়াতে পারে। নতুন কোনও কাজ শুরু করলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পরামর্শ ও আশীর্বাদ নিন। শরীরের কোনও সমস্যা অবহেলা করবেন না। পুরনো বিবাদ মিটে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বাধা কাটার ইঙ্গিত রয়েছে। অনেক দিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে মন ভালো হতে পারে।


