Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হলো (Ranji Trophy)। চলতি রনজি ট্রফিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাচ্ছে বিদেশি আম্পায়ারকে। ভারতের প্রথম শ্রেণির এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দু’টি ম্যাচে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আম্পায়ার বেন ট্রেলোর।
দুই বোর্ডের পদক্ষেপ (Ranji Trophy)
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া-র মধ্যকার ‘আম্পায়ার বিনিময় কর্মসূচি’র অংশ হিসেবেই এই ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিনিময়ের অধীনে ভারতের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে যাবেন ভারতীয় আম্পায়ার পরাশর যোশি।
বেন ট্রেলোরের ভারতীয় সফর (Ranji Trophy)
অস্ট্রেলিয়ার আম্পায়ার বেন ট্রেলোর ইতিমধ্যে তাঁর দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া দিল্লি বনাম গুজরাট ম্যাচে তাঁকে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে। এর পর তাঁর পরবর্তী ম্যাচ হতে চলেছে মুম্বই বনাম হরিয়ানা, যা শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে।
বেন ট্রেলোরের অভিজ্ঞতা (Ranji Trophy)
অস্ট্রেলিয়ার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বেন ট্রেলোর একজন অত্যন্ত অভিজ্ঞ মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০টি, লিস্ট-এ ক্রিকেটে ২০টি এবং জনপ্রিয় বিগ ব্যাশ লিগে ৩৯টি ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি একদিনের ম্যাচ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। পেশাগতভাবে তিনি ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস’-এর আম্পায়ার এডুকেশন অফিসার হিসেবে কাজ করেন, যেখানে নবীন আম্পায়ারদের প্রশিক্ষণ ও তাঁদের দক্ষতা বৃদ্ধির দায়িত্ব তাঁর ওপর থাকে।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় আম্পায়ার (Ranji Trophy)
বিনিময় প্রথার অংশ হিসেবে ভারতীয় আম্পায়ার পরাশর যোশির অস্ট্রেলিয়া সফর শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে। তিনি ঐতিহাসিক গাব্বায় কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার মধ্যকার শেফিল্ড শিল্ডের ম্যাচে দায়িত্ব সামলাবেন। এর পর ১৬ নভেম্বর ওয়ানডে কাপের একটি ম্যাচ পরিচালনা করার পাশাপাশি ২২ থেকে ২৫ নভেম্বর ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ড নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ডের শেফিল্ড শিল্ড ম্যাচে আম্পায়ারিং করবেন।
পরাশর যোশির মূল উদ্দেশ্য (Ranji Trophy)
২০১৫ সাল থেকে বিসিসিআই-এর আম্পায়ার প্যানেলের নিয়মিত সদস্য পরাশর যোশি (Ranji Trophy)। ভারতের ঘরোয়া ক্রিকেটে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৪টি লিস্ট-এ ম্যাচ এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: Para Asian Games 2026: প্যারা এশিয়ান গেমসে ভারতের একদিনে ১৪ পদকসহ ঝুলিতে এল ৫টি সোনা
দুই দেশের ক্রিকেট বোর্ডের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো ম্যাচ অফিশিয়ালদের আন্তর্জাতিক স্তরের কাজের অভিজ্ঞতা বাড়িয়ে তোলা এবং তাঁদের সিদ্ধান্ত নেওয়ার মান উন্নত করা। ভারত ও অস্ট্রেলিয়ার এই উদ্যোগ দুই দেশের আম্পায়ারদের দক্ষতার ঝুলি আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।


