Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো রবিবার (Kojagari Lakshmi Puja) । কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বাজারে চড়া দাম ফল সবজি এবং পুজোর নানা উপকরণের। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে পুজোর সামগ্রী—প্রায় সব ক্ষেত্রেই বেশি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ফলে উৎসবের মরশুমে ফের বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলি।
পুজোর উপকরণেও মূল্যবৃদ্ধি (Kojagari Lakshmi Puja)
কোজাগরী লক্ষ্মীপুজোয় ধানের শিষ, শস্যদানা এবং চাঁদমালার মতো উপকরণের বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু এ বছর সেই সামগ্রী কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। বাজারে ধানের শিষের একটি টুকরোর দাম গত বছর ছিল ১ থেকে ২ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় ৫ টাকা। পাঁচ গ্রামের এক প্যাকেট শস্যদানার দাম বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে, পুজোয় ব্যবহৃত চাঁদমালার দাম হয়েছে ২৫ টাকা।
সবজির বাজারেও স্বস্তি নেই (Kojagari Lakshmi Puja)
পুজোর ভোগ রান্নার জন্য প্রয়োজনীয় সবজি কিনতে গিয়েও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বাজারে পটল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দরে। একটি ফুলকপির দাম ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের দাম বেড়ে কেজিপ্রতি ১০০ টাকা হয়েছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। টম্যাটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা হলেও কাঁচালঙ্কা কিনতে খরচ হচ্ছে ১২০ টাকা প্রতি কেজি। তবে আপাতত আলুর দাম রয়েছে নিয়ন্ত্রণে। কেজিপ্রতি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে আলু।
ফল কিনতেও বাড়তি খরচ (Kojagari Lakshmi Puja)
লক্ষ্মীপুজোর নৈবেদ্য সাজাতে ফলের চাহিদাও থাকে যথেষ্ট। কিন্তু ফলের বাজারেও দাম চড়া। উন্নত মানের আপেল ও আঙুর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকা দরে। ডালিমের দাম পৌঁছেছে ২৫০ টাকা প্রতি কেজিতে। উচ্চমানের এক জোড়া কলার দাম ২০ টাকা। মাঝারি আকারের একটি কমলা লেবুর দাম ১৫ টাকা। একটি আনারস কিনতে খরচ হচ্ছে ৮০ টাকা। অন্যদিকে, আতার দাম কেজিপ্রতি ২০০ টাকা।
আরও পড়ুন: Jogen Chowdhury: গুরুতর অসুস্থ যোগেন চৌধুরী, ভেন্টিলেশনে প্রখ্যাত শিল্পী
উৎসবের আনন্দে বাড়তি খরচের চাপ
কোজাগরী লক্ষ্মীপুজো বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ পারিবারিক উৎসব। নিয়ম মেনে পুজোর আয়োজন করতে ফল, সবজি এবং বিভিন্ন উপকরণ কেনা জরুরি। কিন্তু বাজারের এই চড়া দামের কারণে অনেক পরিবারকেই খরচের হিসাব নতুন করে কষতে হচ্ছে। পুজোর বাজেট সামলাতে কোথাও কমাতে হচ্ছে কেনাকাটা, কোথাও আবার প্রয়োজনীয় সামগ্রী কিনতেই বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। সব মিলিয়ে লক্ষ্মীপুজোর দিনে বাজারদরের ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের উদ্বেগ বাড়িয়েছে।



